ছাড়তে কয়েক ঘণ্টা বিলম্ব! বাতিল থাকছে এই ট্রেন, ঘোষণা রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করার খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হল। পাশাপাশি একটি ট্রেনিং বাতিলের কথাও জানানো হয়েছে। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।  

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস আজ বারবিল থেকে দুপুর ১টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টে ২০ মিনিটে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে ১৮১৭৫/১৮১৭৬ ঝারসুগুদা-হাতিয়া-ঝারসুগুদা মিমু এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেল।

   

এদিকে ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস আজ সকাল ৬:২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ৯টায় হাওড়া থেকে ছেড়ে গিয়েছে। লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি হওয়ার কারণে এই বিলম্ব বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।প্রসঙ্গত, দক্ষিণপূর্ব রেল দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ০৬২১২ সাঁতরাগাছি-এসএমভিটি বেঙ্গালুরু দিওয়ালি/ছট পূজা ফেস্টিভেল স্পেশাল। এই ট্রেন আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরর উদ্দেশ্যে রওনা হবে। পরের দিন রাত ১২টা ৩০ মিনিটে এটি গন্তব্যে পৌঁছাবে।

আবার উল্টো দিক থেকে ০৬২১১ এসএমভিটি বেঙ্গালুরু-সাঁতরাগাছি দিওয়ালি/ছট পূজা ফেস্টিভেল স্পেশাল আগামী ২৬ অক্টোবর রাত ১০টা ১৫ মিনিটে রওনা হয়ে পরের দিন সন্ধ্যে ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি ঢুকবে। এছাড়া রয়েছে ০৭০৬৯/০৭০৭০ সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল। ০৮৭৯৩/০৮৭৯৪ দুর্গ-পাটনা-দুর্গ স্পেশাল। ০৭০৬৯/০৭০৭০ সনৎ নগর সাঁতরাগাছি সনৎ নগর স্পেশাল। বলার অপেক্ষা রাখে না ভারতীয় রেলের (Indian Railway) এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উপকৃত হবেন বহু মানুষ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google