নাম প্রত্যাহারের পরেই তৃণমূলে ফিরলেন অর্জুন ঘনিষ্ঠ ৩ নেতা

নাম প্রত্যাহারের পরেই সপুত্র তৃণমূলে ফিরলেন সুনীল সিং। শনিবার ছিল পুরসভা নির্বাচনের নাম প্রত্যাহারের শেষ দিন সেই দিন সবাইকে চমক লাগিয়ে নাম প্রত্যাহার করে প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

নাম প্রত্যাহারের পরেই সপুত্র তৃণমূলে ফিরলেন সুনীল সিং। শনিবার ছিল পুরসভা নির্বাচনের নাম প্রত্যাহারের শেষ দিন সেই দিন সবাইকে চমক লাগিয়ে নাম প্রত্যাহার করে প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ ও তার পুত্র আদিত্য সিংহ এবং অর্জুন সিং এর ভাতুষ্পুত্র সৌরভ সিংহ। এরা প্রত্যেকেই বিজেপির প্রার্থী হয়েছিলেন।

সুনীল সিংহ হয়েছিলেন গারুলিয়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী। আদিত্য সিং হয়েছিলেন ১২ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী। রবিবার এই তিনজন তৃণমূল জেলা সাংগঠনিক অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক।

   

এ বিষয়ে সৌরভ সিং বলেন, ‘বিজেপিতে কেউ কর্মী নেই, সবাই নেতা হতে চায়। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি।’ এদিকে সুনীল সিংহ বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google