Home Entertainment KGF 3 নিয়ে কী বড় আপডেট দিলেন দক্ষিণী সুপারস্টার যশ!

KGF 3 নিয়ে কী বড় আপডেট দিলেন দক্ষিণী সুপারস্টার যশ!

দক্ষিণের বাহুবলী ছবির পর দ্বিতীয় সবথেকে বড় ছবি হচ্ছে কেজিএফ (KGF)। এই দুই ফ্রাঞ্চায়েজির ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মদনা একেবারে তুঙ্গে। এবার কেজিএফ ফ্রাঞ্চায়েজির তৃতীয় অংশ নিয়ে বড় আপডেট (KGF 3 Update) দিলেন দক্ষিণী সুপারস্টার যশ (Yash)।

- Advertisement -

দক্ষিণী সুপারস্টার যশ, প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশন হিট ছবি ‘কেজিএফ’-এ অভিনয়ের জন্য প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলেন। ভক্তরা এই ফ্র্যাঞ্চাইজির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘KGF 3’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে (KGF 3 Update) যশ জানিয়েছেন ‘কেজিএফ 3’ অবশ্যই তৈরি হবে, তাকে ‘রকি ভাই’-এর ভূমিকায় দেখা যাবে ।

   

যশ (Yash) বলেন, ‘কেজিএফ ৩ অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এই দুটি প্রকল্পে ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে হামেশাই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে… এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

উল্লখ্য, একটি সাম্প্রতিক চ্যাটে, যশ (Yash) নিশ্চিত করেছেন যে তিনি রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এ রাবণের ভূমিকায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ‘কেজিএফ: চ্যাপ্টার 2′(KGF 2) হিন্দি হার্টল্যান্ড সহ ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। কেজিএফের প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF 2) ছিল ম্যসিভ হিট। ১২০০ কোটির উপর ব্যবসা করেছিল সিনেমাটি।

Follow on Google