‘পুষ্পা ২’ এ আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে নাচবেন শ্রদ্ধা!

ফের বক্স-অফিসে রাজ করতে আসছে পুষ্পা! যেদিন থেকে পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশের ঘোষণা হয়েছে সেদিন থেকে দর্শকদের মধ্যে উত্তজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক এবং একটি গান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের বক্স-অফিসে রাজ করতে আসছে পুষ্পা! যেদিন থেকে পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশের ঘোষণা হয়েছে সেদিন থেকে দর্শকদের মধ্যে উত্তজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক এবং একটি গান সামনে এসেছে যা ঘিরে দর্শক মহলে উন্মাদনা একেবারে তুঙ্গে। এবার ‘পুষ্পা ২’ (Pushpa 2: The Rule) ছবি নিয়ে আরও একটি বড় আপডেট সামনে এল। শোনা যাচ্ছে, এই ছবিতে এক বলিউড নায়িকার নাচের মাধ্যমে আগুন ধরাতে চলেছেন।

কোভিড আবহে ২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পা ছবির প্রথম অংশ অর্থাৎ ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবি। এই ছবি এক কথায় বক্স-অফিসে ঝড় তুলেছিল। শুধু ছবি নয় এই ছবির গান গুলিও ব্যাপক হিট হয়েছিল। তার মধ্যে ছবির আইটেম গান ‘ওও আন্তাভা’ আগুন ধরিয়ে ছিল সামান্তা প্রভু। এবার আসছে পুষ্পা ছবির দ্বিতীয় অংশ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’(Pushpa 2: The Rule) ।এই ছবিতেও নির্মাতার একটি আইটেম গান রাখতে চলেছে। যা ছবির প্রথম অংশের আইটেম গানের থেকে বড় হতে চলেছে ।

   

‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule) ছবির আইটেম গানে আল্লুর (Allu Arjun) সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে অনেক দিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। দিশা পাটানি, তৃপ্তি দিমরি সহ আরও অনেক অভিনেত্রীর নাম উঠে এসেছে আইটেম গানের জন্য। তবে এই আইটেম গান নিয়ে নতুন খবর সামনে এসেছে ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule) ছবির আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) ।

‘স্ত্রী 2’-এ ছন্দময় করার পর, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) এখন ‘পুষ্প 2’-এ তার সিজলিং অবতার দেখাতে চলেছেন। বর্তমানে ‘স্ত্রী ২’ এ শ্রদ্ধার অভিনয় দর্শক মহলে দারুন প্রশংসিত হয়েছে । অভিনেত্রীর জনপ্রিয়তার রয়েছে তুঙ্গে । এই পরিস্থিতকেই কাজে লাগাতে চাইছে পুষ্পা ছবির নির্মাতারা।

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে শ্রদ্ধার (Shraddha Kapoor) আর্বিভাব দর্শকদের মধ্যে উত্তেজনার পারদকে আরও দ্বিগুন বাড়ল বলে মনে করছে নেটিজেনরা। তবে এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আগমী ৬ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule) । এই ছবিতে ফের দেখা মিলবে আল্লু (Allu Arjun) এবং রশ্মিকার (Rashmika Mandanna) রসায়ন। এছাড়ও খলনায়কের চরিত্রে ফায়াদ ফাসিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google