HomeSports NewsBarcelona : দুই ম্যাচ নির্বাসিত আলভেজ, পাল্টা আবেদন বার্সেলোনার

Barcelona : দুই ম্যাচ নির্বাসিত আলভেজ, পাল্টা আবেদন বার্সেলোনার

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টে ম্যাচে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা (Barcelona)। আর এই জয়ে সবথেকে বড় অবদান ছিল দানি আলভেজের। নিজে একটি গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। কিন্তু নায়কোচিত পারফরম্যান্স করেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সরাসরি লাল কার্ড দেখতে হয় তাঁকে। যার জেরে দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি।

এই নিষেধাজ্ঞা বহাল থাকলে এসপ্যানিওলের বিরুদ্ধে কাতালান ডার্বিতে মাঠে নামতে পারবেন না আলভেজ। শুধু তাই নয়, পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাঁর সার্ভিস পাবে না বার্সা। এমনিতেই মরসুমের শুরু থেকে ধুঁকছিল তারা। জাভি দায়িত্ব নেওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়ে অনেক কষ্টে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে বার্সা। এই অবস্থায় আলভেজের মতো সিনিয়র ফুটবলারের না থাকা নিঃসন্দেহে দলের কাছে বড় ধাক্কা।

   

ইউরোপা লিগে তাঁর নাম নিবন্ধন হয়নি। ফলে চলতি মাসের শেষ পর্যন্ত (২৭ ফেব্রুয়ারি) বাইরে থাকতে হবে আলভেজকে। স্বভাবতই বার্সেলোনা বেশ নাখোশ। তাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অ্যাটলেটিকোর মিডফিল্ডার ইয়ানিক ক্যারাসকোকে পিছন থেকে ফাউল করেন তিনি। ভিএআরের সাহায্য নিয়ে আলভেজকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের পর এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা একটু বেশিই কঠোর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমার পা নামানোর মতো জায়গা ছিল না।’

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর