ফের পিছিয়ে গেল শুনানি! ইস্টবেঙ্গল জার্সিতে ডার্বি খেলবেন আনোয়ার আলি

গত কয়েক মাস ধরেই আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে জমজমাট কলকাতা ময়দান। সময় এগোনোর সাথে সাথেই এই ভারতীয় ডিফেন্ডারকে নিজেদের প্রমান করার লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠেছে দুই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
East Bengal FC Footballer Anwar Ali

গত কয়েক মাস ধরেই আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে জমজমাট কলকাতা ময়দান। সময় এগোনোর সাথে সাথেই এই ভারতীয় ডিফেন্ডারকে নিজেদের প্রমান করার লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠেছে দুই প্রধানের মধ্যে। শেষ সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। দলের সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু নয়া মরসুমে তিনি যোগদান করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাবে। তারপর থেকেই এই ফুটবলারকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামে সবুজ-মেরুন ব্রিগেড। তারপর সময় এগোনোর সাথে সাথেই জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

যারফলে শেষ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায় চলে যায় বিষয়টি। পূর্বে তাঁদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও সেই নিয়ে খুব একটা খুশি থাকেনি লাল-হলুদ ব্রিগেড। তাই পরবর্তীতে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিচারপতি সঞ্জীব নারুলার অধীনে খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি। যেখানে পিএসসির তরফে আগে জারি করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করে গোটা বিষয়টি শুরু থেকে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী পরবর্তীতে নতুন করে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিলেন আনোয়ার।

   

ঠিক ছিল পিএসসির পরবর্তী শুনানিতে খতিয়ে দেখা হবে গোটা বিষয়টি। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে ধার্য করা হয়েছিল দিনক্ষণ। কিন্তু সেক্ষেত্রে আনোয়ার আলির আইনজীবীর শারীরিক অসুস্থতায় অক্টোবরে চলে আসে পরবর্তী শুনানি। সেই অনুযায়ী আজ বিকেলে ফের ধার্য করা হয়েছিল দিনক্ষণ। কিন্তু এবার ও কোনও সমাধান সূত্রে আসতে পারল না এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এবারও নাকি উপস্থিত ছিলেন না জাতীয় দলের তারকা ফুটবলার আনোয়ার আলির আইনজীবী। যারফলে ফের পিছিয়ে গেল শুনানির দিনক্ষণ।

নয়া নির্দেশিকা অনুযায়ী আগামী ২৩ শে অক্টোবর শুনানির সিদ্ধান্ত জানাতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যারফলে ১৯শে অক্টোবর লাল-হলুদ জার্সিতে ডার্বি ম্যাচ খেলতে কোনও সমস্যাই হবে না এই সেন্টার ব্যাকের। তবে শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট নয়। তারপরে শক্তিশালী ওডিশার বিপক্ষে ও দলের রক্ষণভাগ সামাল দিতে পারবেন এই দাপুটে ফুটবলার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google