মুম্বাইয়ে মুখার্জি বাড়ির দুর্গা পুজোতে এক ফ্রেমে ধরা দিলেন রানি-কাজল

বাঙালির সবচেয়ে বড় আবেগের নাম দুর্গাপুজো। দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে আর আজ মহা সপ্তমী। গোটা রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিরা দুর্গা উৎসবে মেতে উঠেছেন। প্রতি বছরের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rani---kajol

বাঙালির সবচেয়ে বড় আবেগের নাম দুর্গাপুজো। দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে আর আজ মহা সপ্তমী। গোটা রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিরা দুর্গা উৎসবে মেতে উঠেছেন। প্রতি বছরের মতো এবছরও মুম্বাইয়ে শুরু হয়েছে অন্যতম জনপ্রিয় তারকা পুজো। যা মুখার্জিদের পুজো নামেও খ্যাত।

মুম্বাইয়ের এই জনপ্রিয় পুজোর তত্ত্বাবধানে থাকেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) এবং কাজল (Kajol)। এ বছরও তার অন্যথা হলনা। বুধবার ষষ্ঠীর দিন পুজো মণ্ডপে দেখা মিলল দুই অভনেত্রী। সাবেকি সাজে দেখা দেখা গেল কাজল এবং রানিকে। কমলা রঙের শাড়ি পরে চুলে খোঁপা করে দেখা গেল কাজলকে(Kajol)। অন্যদিকে রানিকে (Rani Mukherji) দেখা গেল নীল রঙের সুন্দর চওড়া পাড়ের ছাপা শাড়িতে।

   

এদিন দুই অভিনেত্রীকে একসঙ্গে দাঁড়িয়ে চিত্র গ্রাহক পোজ দিতে দেখা গিয়েছে। পাশাপাশি এদিন পুজো মণ্ডপে দেখা মিলল কাজলের বোন তানিশারও। তাঁর পরণে ছিল আটপৌরে ঢঙে বেগুনি রঙের শাড়ি পরেছিলেন তিনি।

প্রতি বছর মুম্বাইয়ের জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হত পুজোর। এবার ভেনু বদলেছে। জুহুর ‘এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি’র সামনে তৈরি হয়েছে পুজো মণ্ডপ।

উল্লেখ্য, রানি মুখোপাধ্যায়কে (Rani Mukherji) শেষ দেখা গিয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। যা বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল । অন্যদিকে আগামী ২৫ অক্টোবর মুক্তি কাজলের আসন্ন ছবি ‘দো পত্তি’। এই ছবিতে তিনি কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এই ছবির পরিচালনা করছেন শশাঙ্ক চতুর্বেদী। প্রযোজনার দ্বায়িত্বে রয়েছেন কৃতি শ্যানন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google