CPI(ML): মাওবাদীদের ডেরা বাংলা, ১১ জায়গায় এনআইয়ের হানায় ধৃত ৬

বাংলায় ফের খোঁজ মিলল বিরাট মাওবাদী (CPIML) চক্রের। বুধবার রাজ্যের ১১ টি জায়গায় হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগন ,হাওড়া, নদিয়া,আসানসোলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
NIA raids eleven locations in west Bengal over revival of banned CPIML organisation

বাংলায় ফের খোঁজ মিলল বিরাট মাওবাদী (CPIML) চক্রের। বুধবার রাজ্যের ১১ টি জায়গায় হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগন ,হাওড়া, নদিয়া,আসানসোলের মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে মোট ছয় জনকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের প্রত্যেকেই মাওবাদী নেতাদের নির্দেশ মতো সংগঠনের কাজে যুক্ত ছিল বলে সংস্থার তরফে জানানো হয়েছে। 

মুজাফফরপুরে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিপত্তি, জলে পড়ল বিমানবাহিনীর হেলিকপ্টার

   

ধৃতদের থেকে ইলেক্ট্রনিক ডিভাইস, বিপুল সংখ্যক ম্যাগাজিন, হাতে লেখা চিঠি উদ্ধার করেছে এনআইএ। নিষিদ্ধ সংগঠন মাওবাদী আদর্শ প্রচার ও মাও ভাবধারায় সহানুভূতিশীল বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ (Naxalite movement in india)। ওই ঘটনায় আরও কারা কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনআইএ কর্তারা।

মধ্যপ্রাচ্যে শান্তি চায় ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান নয়াদিল্লির

২০২২ সালে মাওবাদীদের শীর্ষনেতা তথা পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির নেতা প্রশান্ত বোস, প্রমোদ মিশ্র ও সব্যসাচী গোস্বামীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। রাঁচিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই ওই তিন মাওবাদী নেতাকে ধরতে সক্রিয় হয় এনআইএ।

দেশে মাওবাদী (Naxalite movement in india) সমস্যা দীর্ঘদিনের। দীর্ঘ কয়েক দশকে মাওবাদী নাশকতায় প্রাণ হারিয়েছে বহু নিরীহ মানুষ। ক্ষয়েক্ষতি হয়েছে বহু সম্পত্তির। গত এক দশকে ছয় হাজারের বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি সেই মাওবাদকে (Naxalite movement in india)  শেষ করতেই একরকম যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। ২০২৬ সালের মধ্যে দেশে মাওবাদকে ধ্বংস করার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

দূরপাল্লার ট্রেন মিস হলে, আপনি কি সেই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? জানুন নতুন নিয়ম

 
 

সম্প্রতি ছত্তিশগড়ের এক জনসভায় তিনি বলেন, “২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ তিনি আরও জানিয়েছেন, মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করার জন্য এর মধ্যেই নানা পরিকল্পনা ছকতে শুরু করেছে কেন্দ্র।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google