‘বিজেপি করেন বলে মিঠুন দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন’ মন্তব্য তৃণমূল নেতার

এবার দাদাসাহেব পুরুস্কার পেতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার বিভাগের (Ministry of Information and Broadcasting) মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) তার ...

By Rana Das

Published:

Follow Us
Actor Mithun Chakraborty Served Showcause Notice by BMC Over Alleged Illegal Construction

এবার দাদাসাহেব পুরুস্কার পেতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার বিভাগের (Ministry of Information and Broadcasting) মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) তার সমাজমাধ্যমে জানিয়েছেন, “সিনেমায় মিঠুন দা-এর অনুপ্রেরণামূলক যাত্রা বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আমি এই ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে দাদাসাহেব ফালকে জুরি (Dadasaheb Phalke Award) এই সম্মানের জন্য প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বেছে নিয়েছে।”

এই খবর প্রকাশ্যে আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু রাজ্যের বিরোধী দলনেতা এবং ইন্ডাস্ট্রির সতীর্থ শুভেচ্ছায় ভরিয়েছেন মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty)। তবে অনেকই আবার পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন অভিনেতাকে ।

   

এমনই এক কটাক্ষমূলক পোস্ট করেছেন তৃণমূল নেতা সন্দীপন মৈত্র(Sandipan Mitra) । তৃণমূল নেতা তার সমাজ মাধ্যমে লেখেন, ‘উনি বিজেপি করেন বলে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। নয়তো ওর ওই পুরস্কার পাওয়ার যোগ্যতা নেই।’ তবে তৃণমূল নেতার রাজনৈতিক আক্রমনকে অনেকেই ভালো চোখে নেননি।

 

অন্যদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ তার সমাজ মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে খোঁচা দিয়ে লিখেছেন,‘দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।’

প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার কথা জানার পর মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’

অভিনেতা আরও বলেন ‘আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যাঁরা এক্কেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয়, যে আমি যদি এখানে পৌঁছতে পারি, তাহলে আপনারাও পারবেন।’, আরও বলেন মিঠুন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google