Skip to content
  • About Us
  • Contact Us
  • Sports 24×7
  • Hindi Edition
July 29, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, India News, Politics, Sports & Business
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Web Stories
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
  • .
  • তাজা খবর
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
Home » india » four important government cards india
Bharat Business

চারটি গুরুত্বপূর্ণ সরকারি কার্ড রাখতেই হবে ভারতীয়দের, না থাকলেই বিপদ!

বিভিন্ন সরকারি স্কিম ও পরিষেবার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছে। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন সুবিধা যাতে জনগণ উপভোগ…

Author Avatar

Kolkata24x7 Team

September 30, 2024 4:21 PM4:21 pm Ayushman Bharat Health AccountBengali NewsPAN card
Central Government Introduces New ABHA ID to Digitalize Medical Records of All Indian Citizens

বিভিন্ন সরকারি স্কিম ও পরিষেবার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছে। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন সুবিধা যাতে জনগণ উপভোগ করতে পারে তার জন্য বিভিন্ন কার্ড এনেছে মোদী সরকার। যখনই সরকার নতুন নতুন স্কিম নিয়ে আসে তখনই এরকম নতুন নতুন কার্ড জারি করা হয়।

কিন্তু কেন্দ্রীয় সরকারের চালু করা এমন কিছু কার্ড (Important Government Cards) রয়েছে যেগুলো প্রত্যেক ভারতীয়দের জন্যই বাধ্যতামূলক। এরকম চারটি সরকারি কার্ড রয়েছে যেগুলো প্রত্যেক ভারতীয়দের কাছে থাকা আবশ্যক। সেই কার্ডগুলো কী কী জানেন? এই তালিকার প্রথমেই রয়েছে ভারতীয়দের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। বর্তমান সময়ে আধার কার্ড যেকোনও সরকারি কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।

Advertisements

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সংযোগ, আয়কর রিটার্ন দাখিল করা ছাড়াও যেকোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ডের ১২ সংখ্যার নম্বর ভারত সরকার দ্বারা জারি করা হয়েছে। এটা প্রত্যেক ভারতীয়ের বায়োমেট্রিক ডেটা (আঙ্গুলের ছাপ এবং আইরিস)-এর সাথে যুক্ত।

আপনার পছন্দের সংবাদ

India Forex Reserves Hit New Record High

বিদেশি মুদ্রা সঞ্চয়ে নতুন রেকর্ড মোদী সরকারের

আফ্রিকায় ‘বিষাক্ত’ ওষুধ বিক্রি! কীভাবে ভারতে অনুমোদন পেল শ্রিসান ফার্মা? বিস্ফোরক IMA

১০ জনের মৃত্যু,মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা-আগামী ৪৮ ঘণ্টা সংকটজনক

সবমিলিয়ে বলা যায়, এটি আপনার পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে প্যান কার্ড। প্যান কার্ড এখন শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, এটা আপনার আর্থিক লেনদেন এবং ট্যাক্স পেমেন্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখে। এই কার্ড আয়কর বিভাগকে আপনার আয়ের উৎস এবং কর দায় সম্পর্কে তথ্য প্রদান করে থাকে।

আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড এখন বাধ্যতামূলক। তৃতীয় যে কার্ডটি ভারতের প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক সেটা হল আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট। এটাতে প্রতিটি ব্যক্তির জন্য আলাদা আলাদা ১৪ সংখ্যার একটি স্বাস্থ্য আইডি রয়েছে যা প্রতিটি ব্যক্তির জন্য একটি ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড হিসাবে কাজ করে। এই কার্ড থাকলে আপনি আপনার সমস্ত স্বাস্থ্য তথ্য এক জায়গায় রাখতে পারবেন।

এর ফলে আপনি খুব সহজেই আপনার মেডিক্যাল রিপোর্ট থেকে শুরু করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও ঔষুধের তথ্য পরিচালনা করতে পারবেন। এই তালিকার সবশেষে রয়েছে ই-সঞ্জীবনী কার্ড। এই কার্ডটি ভারত সরকারের চালু করা ই-সঞ্জীবনী টেলিমেডিসিন পরিষেবার একটি অংশ। এই কার্ডের মাধ্যমে, আপনি সহজেই ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলতে পারেন এবং আপনার রোগ সম্পর্কে খুব সহজেই সমস্ত তথ্য পেতে পারেন।

ই-সঞ্জীবনী কার্ড হল একটি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা যার মাধ্যমে আপনি ঘরে বসে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আপনার কি এই সমস্ত গুরুত্বপূর্ণ কার্ডগুলো রয়েছে? যদি এর মধ্যে কোন কার্ড আপনার না থাকে, তাহলে দ্রুত এগুলো বানিয়ে ফেলুন। নইলে ভবিষ্যতে বিপদে পড়বেন আপনি।

এই সংক্রান্ত আরও খবর

ভারতে বিজয় বিক্রয় সেলে জলের দরে মিলছে Asus ROG 8 সিরিজের ফোন

By Kolkata24x7 Team January 26, 2024 11:17 AM
#ट्रेंडिंग हैशटैग:Ayushman Bharat Health AccountBengali NewsPAN card

Post navigation

Previous Previous post: গাড়ি সার্ভিসিং করার আগে এই কাজগুলো সম্পূর্ণ করুন, তা নাহলে সার্ভিসের পরে আপনি ঠকতে পারেন
Next Next post: সন্দীপ, অভিজিৎকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন, সিবিআই আবেদনে সাড়া দিল না শিয়ালদহ কোর্ট

District News

.

Kolkata24x7 is a leading Bengali news portal providing the latest news mobile logo

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team
  • Press Release

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 Powered By