শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, দোকান পুড়ে ছাই!

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন লেগেছে (Fire at Siliguri Bidhan Market)। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট চারটি দোকান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন লেগেছে (Fire at Siliguri Bidhan Market)। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট চারটি দোকান ক্ষতিগ্রস্ত হবার কথা জানা গেছে। কালো ধোঁয়ায় চারিপাশ একেবারে ঢেকে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল এসে উপস্থিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও। পুজোর মুখে এহেন আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

   

দল থেকে প্রান্তিক-রাজন্যাকে সাসপেন্ড করে নজির গড়ল টিম ঘাসফুল

এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও সেই ইঞ্জিন নাকি ঠিকমতো কাজ করতে পারছে না, এমনই অভিযোগ তোলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনেরা। সূত্র মারফত জানা গেছে, প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর ঘটনাস্থলে আসে আরও দুটি ইঞ্জিন।

এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনুমান করা হচ্ছে, শর্ট-সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানা যায়নি। এখনও এই ঘটনার কারণ অনুধাবন করছে স্থানীয় পুলিশ।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google