ঘণ্টায় গতিবেগ 265 কিলোমিটার, বাজার তোলপাড় করতে দুর্ধর্ষ ই-বাইক আনছে আলট্রাভায়োলেট

আলট্রাভায়োলেট অটোমেটিভ (Ultraviolette Automotive) ভারতের বাজারে একটি ইলেকট্রিক সুপার বাইকের উপর থেকে পর্দা সরালো৷ এটি হচ্ছে আলট্রাভায়োলেট এফ৯৯ (Ultraviolette F99)৷ এই অতি শক্তিমান ই-বাইকটি সংস্থার পোর্টফোলিও-তে Ultraviolette F77 ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আলট্রাভায়োলেট অটোমেটিভ (Ultraviolette Automotive) ভারতের বাজারে একটি ইলেকট্রিক সুপার বাইকের উপর থেকে পর্দা সরালো৷ এটি হচ্ছে আলট্রাভায়োলেট এফ৯৯ (Ultraviolette F99)৷ এই অতি শক্তিমান ই-বাইকটি সংস্থার পোর্টফোলিও-তে Ultraviolette F77 Mach 2-এর উপরে স্থান পেয়েছে৷ এর দুর্দান্ত গতিবেগ৷ কোম্পানি জানিয়েছে, তাদের এই বাইকটি ভারতে বিক্রিত মোটরসাইকেলগুলির মধ্য়ে সবচেয়ে বেশি গতিবেগ তুলতে সক্ষম হবে৷

আলট্রাভায়োলেট এফ৯৯ একটি ফুল ফেয়ার্ড ইলেকট্রিক মোটরসাইকেল৷ এতে দেওয়া হয়েছে ফিউচারিস্টিক ডিজাইন৷ আবার রয়েছে এরো ও কুলিং ডাক্ট৷ মোটর যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেই ব্যবস্থা রাখা হয়েছে৷ লাল ও সাদা রঙের এই বাইকটি দর্শনের দিক থেকে অতি আকর্ষণীয়৷ 

   

Ultraviolette F99-এ দেওয়া হয়েছে একটি ৯০ কিলোওয়াট মোটর, যা ৩ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম৷ এর ওজন ১৭৮ কেজি৷ ঘণ্টা প্রতি এর সর্বোচ্চ গতিবেগ ২৬৫ কিলোমিটার৷ 

রাস্তায় পিছলে যাবে না, ট্রাকশন কন্ট্রোল সহ সেরা 5 বাইক এগুলি

আলট্রাভায়োলেট এফ৯৯-এ (Ultraviolette F99) রয়েছে ওহলিন্স সাসপেনশন, সামনের দিকে টুইন-ডিস্ক সেটআপ সহ ব্রেম্বো ব্রেক এবং স্লিক টায়ারের সঙ্গে হালকা ওজনের অ্যালয় হুইল দেওয়া হয়েছে৷ আবার এটি উচ্চমানের উপাদান দ্বারা তৈরি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google