পেয়েছে ভরপুর আপডেট, নতুন Tata Punch-এর প্রধান চার হাইলাইট শুনবেন?

মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের টাটা পাঞ্চ (Tata Punch)। ভারতের বাজারে এই গাড়ির দাম ৬.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে এর টপ ভ্যারিয়েন্টের মূল্য় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের টাটা পাঞ্চ (Tata Punch)। ভারতের বাজারে এই গাড়ির দাম ৬.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে এর টপ ভ্যারিয়েন্টের মূল্য় ৯.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কোম্পানি দাবি করেছে, তাদের এই গাড়িতে সেগমেন্টের প্রথম একাধিক ফিচার দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সানরুফ। চলুন নতুন টাটা পাঞ্চের চার বিশেষত্ব জেনে নেওয়া যাক।

2024 Tata Punch: ভ্যারিয়েন্ট

   

এখন টাটা পাঞ্চ ১০টি ভ্য়ারিয়েন্টে বেছে নেওয়া যাবে। এগুলি হল – Pure, Pure (O), Adventure, Adventure Rhythm, Adventure S, Adventure+ S, Accomplished+, Accomplished+ S, Creative+ and Creative+ S। 

2024 Tata Punch: ফিচার্স

টাটার এই গাড়ি একগুচ্ছ নতুন ফিচার পেয়েছে। যার মধ্য়ে রয়েছে – ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্য়ারলেস অ্য়ান্ড্রয়েড অটো এবং অ্য়াপেল কারপ্লে, ওয়্য়ারলেস ফোন চার্জার, একটি গ্রাউন্ড কনসোল, টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জার, রিয়ার এসি ভেন্ট ইত্য়াদি। আকর্ষণের বিষয়, গাড়িটির Adventure ট্রিমে সানরুফ যোগ করা হয়েছে। 

2024 Tata Punch: পাওয়ারট্রেন

Tata Punch-এর নয়া ভার্সনে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এটি ফাইভ-স্পিড ম্য়ানুয়াল গিয়ারবক্স ও ফাইভ-স্পিড এএমটি অপশনে বেছে নেওয়া যাবে। আবার এই গাড়ি পেট্রোল-সিএনজি বাই-ফুয়েল বিকল্পে বেছে নেওয়া যায়। এর ইঞ্জিন থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৮৭ বিএইচপি শক্তি এবং ৩,১৫০-৩,৩৫০ আরপিএম গতিতে ১১৫ এনএম টর্ক উৎপন্ন হবে। 

রেঞ্জ আরও বেশি, নতুন কালার ও একগুচ্ছ ফিচার সহ লঞ্চ হল Revolt RV400

2024 Tata Punch: দাম

টাটা পাঞ্চ (Tata Punch) মাইক্রো এসইউভি-এর দাম ৬.১২ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।  যেখানে এর টপ ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে ৯.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মজার বিষয়, বর্তমানে টাটার এই গাড়িতে ১৮,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google