দুর্গাপুজোর আগে সোনা-রুপোর দাম বিরাট স্বস্তি, জানুন ২৪ ক্যারটের রেট

আর দুদিন পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই হল দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া। পুজো আসছে আর সোনা-রুপোর দাম (Gold Silver Price) নিয়ে আলোচনা হবে না ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Gold Prices Rise Again in Kolkata on Friday

আর দুদিন পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই হল দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া। পুজো আসছে আর সোনা-রুপোর দাম (Gold Silver Price) নিয়ে আলোচনা হবে না তা তো হতেই পারে না। আজ আবার ১৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে। যে কারণে এই রেট জানার জন্য সকলের কৌতূহলের মাত্রা একদম তুঙ্গে থাকে। আজ কি দাম বাড়ল না কমল সেটা জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন লেখাটির ওপর।

বিগত কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। কখনও দাম অনেকটাই কমছে তো আবার দাম অনেকটাই বাড়ছে। দাম বেড়ে যাওয়ার কারণে সকলের রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে। গতকাল শনিবার অবধি ২২,২৪ এবং ১৮ ক্যারটে সোনার দাম বেশ অনেকটাই বেড়েছিল। কিন্তু আজ ছুটির দিনে এই দুই ধাতুর ব্যাপারে কিছুটা স্বস্তি পেলেন কলকাতা শহরবাসী। জানা গিয়েছে, আজ আর এই দাম নতুন করে বাড়েওনি আবার কমেওনি।

   

জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ২২ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫৪,৯২০ টাকায়। এছাড়া ১০ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছে ৬৮,৬৫০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৬,৮৬,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের রেট প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ তিলোত্তমায় ১০ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছে ৭৪,৮৯০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭,৪৮,৯০০ টাকায়। জানেন কি আজ কলকাতায় ১৮ ক্যারটের রেট কত? তাহলে জানিয়ে রাখি, ১৮ ক্যারটে ১০ গ্রামে সোনার দাম আজ বিক্রি হচ্ছে ৫৬,১৭০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫,৬১,৭০০ টাকায়। আজ সোনার পাশাপাশি রুপোর দামও আর নতুন করে বাড়েওনি আবার কমেওনি।

জানা গিয়েছে, কলকাতায় এদিন ১০০ গ্রাম রুপোর দাম বিক্রি হচ্ছে ৯২০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম বিক্রি হচ্ছে ৯২,০০০ টাকায়। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google