Manipur: বান্ধবীকে স্যুটকেসে ঢুকিয়ে পালাতে গিয়ে ধৃত ছাত্র

হাসপাতালে বদ্ধ পরিবেশে আর ভাল লাগছিল না। তাই এক ছাত্র এবং এক ছাত্রী পালানোর ছক কষেছিল। তাদের পরিকল্পনাও ছিল বেশ মজার। বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মণিপুর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাসপাতালে বদ্ধ পরিবেশে আর ভাল লাগছিল না। তাই এক ছাত্র এবং এক ছাত্রী পালানোর ছক কষেছিল। তাদের পরিকল্পনাও ছিল বেশ মজার। বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মণিপুর (Manipur) বিশ্ববিদ্যালয়ে।

জানা গিয়েছে, ওই ছাত্র একটি বড় স্যুটকেসে তার বান্ধবী তথা সহপাঠীকে ঢুকিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাওয়ায় তাদের পালানোর পরিকল্পনা ভেস্তে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্র ও ছাত্রীর পালানোর ভিডিওটি ভাইরাল হয়েছে।

   

মণিপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার বান্ধবীকে নিয়ে পালানোর জন্য একটি বড় সুটকেস কিনে আনে। বান্ধবীকে ওই সুটকেসের ভিতর পুরে পালানোর চেষ্টা করে। হস্টেলের গেটে পৌঁছতেই নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। তারা জানতে চায় ওই সুটকেসের মধ্যে কি আছে? ছাত্রটি জানায় সুটকেসের মধ্যে বইপত্র, খাতা এবং জামাকাপড় আছে।

সুটকেসটি নিয়ে যেতে ছাত্রটির খুব অসুবিধা হচ্ছিল। নিরাপত্তারক্ষীর একটু সন্দেহ হয়। তিনি ওই ছাত্রকে আটকে জেরা করতে শুরু করেন। বেরিয়ে এসে আসল সত্য। জানা যায় স্যুটকেসে তার সহপাঠীকে নিয়ে ওই ছাত্র পালানোর চেষ্টা করছিল। হোস্টেলের দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতেই তারা পালানোর পরিকল্পনা করেছিল বলে ওই দুই পড়ুয়া জানিয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google