একেবারে ‘লক্ষ্মী’ হয়ে পর্দায় ফিরছেন অপরাজিত আঢ্য

নতুন বছরে নতুন কাজ নিয়ে ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অপা দি, অর্থাৎ অপরাজিতা আঢ্য। জি বাংলায় এক নতুন ধারাবাহিকে এক নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

নতুন বছরে নতুন কাজ নিয়ে ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অপা দি, অর্থাৎ অপরাজিতা আঢ্য। জি বাংলায় এক নতুন ধারাবাহিকে এক নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। বেশ কয়েক মাস একটা ছোট্ট ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটাতে একাধিক জায়গায় দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। এদিকে অনেকদিন পর অপরাজিতার টেলিভিশনে ফিরে আসার খবরে সরগরম টেলিপাড়া।

ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা। জানা গিয়েছে, এই নতুন ধারাবাহিকে অপরাজিতার স্বামীর চরিত্রে অভিনয় করছেন দেব শংকর হালদার এবং লক্ষ্মী কাকিমা অর্থাৎ অপরাজিতা আঢ্যর ছেলের চরিত্রে রয়েছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টায় সমস্ত গৃহিণীদের ড্রয়িং রুমে পৌঁছিয়ে যাবেন লক্ষ্মী কাকিমা। চ্যানেলের তরফ থেকে জানা গিয়েছে, একটি মুদিখানার দোকানকে কেন্দ্র করেই এগোবে ধারাবাহিকের গল্প।ধারাবাহিকে দেখা যাবে, লক্ষ্মী কাকিমা একাই ঘর সংসারের পাশাপাশি মুদিখানার দোকানের ব্যবসা সামলান। পরিবারের সকলের প্রতি তিনি তার দায়িত্ব পালন করেন। তবে তার স্বামী তার প্রতি উদাসীন। তার পরেও হাসিমুখে তিনি সংসার এবং ব্যবসার সমস্ত দায়-দায়িত্ব পালন করছেন। এই হাসিখুশি দায়িত্ববান গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা।

   

ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই পছন্দ করে ফেলেছেন দর্শকরা। প্রোমো জুড়ে রয়েছেন অপরাজিতা। লক্ষ্মী কাকিমার স্বামী, শাশুড়ি মা এবং ছেলেকে এক ঝলক দেখানো হলেও পরিবারের বাকি সদস্যদের পরিচয় অর্থাৎ কাস্টিং জানানো হয়নি।ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার বৌমার চরিত্রে রয়েছেন ভাগ্যলক্ষী ধারাবাহিকের নায়িকা শার্লি মোদক। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর নতুন ধারাবাহিকে ফের সৌভিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধলেন শার্লি। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এ শার্লির চরিত্রের নাম হংসিনী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google