যোগী রাজ্যের মন্ত্রীকে খুনের চেষ্টা

বিধানসভা ভোটের আবহে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। যোগী মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিংকে গলা কেটে খুনের চেষ্টা করা হলো। তিনি প্রয়াগরাজ পশ্চিমের বিজেপি প্রার্থী। ব্লেড দিয়ে মন্ত্রীকে খুনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিধানসভা ভোটের আবহে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। যোগী মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিংকে গলা কেটে খুনের চেষ্টা করা হলো। তিনি প্রয়াগরাজ পশ্চিমের বিজেপি প্রার্থী।

ব্লেড দিয়ে মন্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত যুবক। উত্তরপ্রদেশ সরগরম। প্রশাসনিক নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন। জানা গিয়েছে,বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং যখন মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি তার কাছে ব্লেড ও বিষ নিয়ে এসে পৌঁছায়।

   

বিজেপি কর্মীরা বলছেন যে ওই ব্যক্তি ব্লেড দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন, অন্যদিকে পুলিশ বলেছে যে অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করেছিল। হামলাকারীকে ধরেছে পুলিশ। তার কাছে সালফাস ট্যাবলেটও পাওয়া গেছে।

প্রয়াগরাজের শহর পশ্চিম আসন থেকে বিধানসভা ভোটে লড়বেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থনাথ সিং। বৃহস্পতিবার তিনি মনোনয়নের জন্য মাঠে নামেন। এ জন্য তিনি মুন্ডেরায় অফিস থেকে বের হলে ধুমনগঞ্জ এলাকায় ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে হিমাংশু নামে এক যুবক তার কাছাকাছি আসে। এরপর সে হঠাতই ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে সেখানে উপস্থিত কয়েকজন সময়মতো হামলাকারীকে ধরে ফেলেন। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google