উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, আজ বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ এই জেলাগুলি

আবারও একবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে সকলের অভিযোগে ফুলস্টপ লাগতে চলেছে। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। হ্যাঁ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আবারও একবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে সকলের অভিযোগে ফুলস্টপ লাগতে চলেছে। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। হ্যাঁ আজ বৃহস্পতিবার বিক্ষিপ্ত তো কখনও ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলি।

এদিন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নাও হতে পারে। তবে একেবারেই যে বৃষ্টি হবে না তা কিন্তু নয়। আজ লক্ষ্মীবারে যেমন কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

   

Image

একটি নিম্নচাপের কারণে আজ থেকে ব্যাপক আবহাওয়া বদল হতে পারে বলে খবর। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এদিকে মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলী, কলকাতা, নদীয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের খবর, দক্ষিণবঙ্গের মানুষ আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগতে পারেন।

অন্যদিকে আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বুলেটিনে জানানো হয়েছে। এছাড়া বাদবাকি জেলা যেমন কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং প্রবল বর্ষার কারণে গত সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছিল।

 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google