পাবেন আনলিমিটেড 5G ডেটা ও ভয়েস কলিং, Jio-র সবচেয়ে সস্তার নতুন রিচার্জ প্ল্যানে মন মজবে

চুপিচুপি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। আকর্ষণের বিষয়, সবচেয়ে সস্তার এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা অফার করা হচ্ছে। এর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চুপিচুপি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। আকর্ষণের বিষয়, সবচেয়ে সস্তার এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা অফার করা হচ্ছে। এর দাম রাখা হয়েছে ১৯৮ টাকা। সঙ্গে রয়েছে আরও নানান সুযোগ সুবিধা।

১৯৮ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সঙ্গে পাওয়া যাবে যে কোন নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং। এখানেই শেষ নয়। এছাড়াও জিও-র বিভিন্ন অ্যাপ যেমন Jio Cinema ও Jio Cloud বিনামূল্যে উপভোগ করা যাবে। সম্প্রতি রিলায়েন্স জিও সহ আরও অন্যান্য সংস্থা রচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর পর এই নতুন প্ল্যান লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে ধনকুবের মুকেশ আম্বানি’র কোম্পানি। চলুন প্ল্যানটির প্রসঙ্গে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

   

Reliance Jio লঞ্চ করল ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান

ইতিমধ্যেই রিলায়েন্স জিও’র অফিসিয়াল ওয়েবসাইটে ১৯৮ টাকার নতুন রিচার্জ প্ল্যানটি নথিভুক্ত হয়েছে। আনলিমিটেড 5G ডেটা প্ল্যানগুলির সবার শেষে স্থান পেয়েছে এটি। এদিকে ৩৪৯ টাকার সর্বাধিক সস্তার যেই প্ল্যানটি ছিল, এটি তার বদলেই আনা হয়েছে। নয়া প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। 

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, এই নতুন ফিচারে মনে উঠবে আনন্দের ঢেউ

জানিয়ে রাখি, ১৯৮ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। অর্থাৎ মোট ২৮ জিবি ডেটা মিলবে। অন্যান্য প্ল্যানের মতই ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে নেট সার্ফিং করা যাবে। এছাড়া যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সঙ্গে রয়েছে দিনে ১০০টি এসএমএস। 

প্রসঙ্গত, এই প্ল্যানের দাম সস্তা রাখা হলেও এর বৈধতা মাত্র ১৪ দিন। অর্থাৎ ২৮ দিনে আপনার খরচ পড়বে ৩৯৬ টাকা। সেদিক থেকে দেখলে ৩৪৯ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি অফার করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google