কোনও টাকা ছাড়াই আপনি পেতে পারেন নেটফ্লিক্সে সিরিজ দেখার সুযোগ, জানুন কিভাবে তা সম্ভব

আপনি কি সিনেমা দেখতে ভালবাসেন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। কারণ কোনরখম সাবস্ক্রিপশন ছাড়াই আপনি পেতে পারেন নেটফ্লিক্স। প্রতিমাসে হোক বা তিন মাস অন্তর, ফোনে রিচার্জ করতে বেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপনি কি সিনেমা দেখতে ভালবাসেন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। কারণ কোনরখম সাবস্ক্রিপশন ছাড়াই আপনি পেতে পারেন নেটফ্লিক্স। প্রতিমাসে হোক বা তিন মাস অন্তর, ফোনে রিচার্জ করতে বেশ অনেক টাকাই ব্যয় হয়। তারপরে আবার OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন তো আলাদা করে থেকেই যায়। আর এই সব রিচার্জে প্রচুর টাকা খরচ হয়। কিন্তু আপনি যদি সাবস্ক্রিপশন ছাড়াই নেটফ্লিক্সে (Netflix Free Subscription) ওয়েব সিরিজ, শো এবং সিনেমা দেখতে পান, তাহলে এর থেকে আনান্দের কি হতে পারে? আসলে আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানানো হবে, যাতে আপনি Netflix-এ সমস্ত কনটেন্ট আপনি পেয়ে যাবেন, তাও আবার কোনও সাবস্ক্রিপশন ছাড়াই।

আপনার হ্যাক হওয়া ইউটিউব অ্যাকাউন্ট এখন পুনরুদ্ধার করতে পারবেন, জানুন কীভাবে সম্ভব

   

এই প্ল্যানের খরচা

রিলায়েন্স জিও (Jio)-র এমন একটি সস্তা প্রিপেইড প্ল্যান রয়েছে, যাতে একবার রিচার্জ করলেই নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন আপনি। কিন্তু আলাদা করে আর রিচার্জ করতে হবে না Netflix-এর জন্য। Reliance Jio-এর এই প্রিপেড প্ল্যানের দাম 1099 টাকা,এই টাকায় রিচার্জ করলে আপনি 84 দিনের বৈধতা পেয়ে যাবেন। সঙ্গে পেয়ে যাবেন 2 জিবি ডেটা। এছাড়াও এই প্ল্যানটিতে আপনার জন্য থাকবে আনলিমিটেড কলিং।

কী কী সুবিধা পাবেন এই রিচার্জে

রিলায়েন্স জিওর এই 84 দিনের রিচার্জটি করলে, আপনি 84 দিনের জন্য Netflix সাবস্ক্রিপশন পাবেন। পাশাপাশি আপনি নিজের মোবাইল অথবা ট্যাবলেটে অ্যাপের মাধ্যমে বিনামূল্যে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ, শো এবং সিনেমা দেখতে পারেন। এই প্ল্যানটি শুধুমাত্র Netflix-এর জন্য নয়, JioTV, JioCinema এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসও দেওয়া হবে। তাহলে একাধিকবার রিচার্জ করার আর ঝামেলা থাকল না। দেরি আজই আপনি করে নিতে পারেন এই রিচার্জ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google