স্বাধীনতা দিবসের রাত পোহাতেই বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি, সেনসেক্স পৌঁছালো 1331 পয়েন্টে

স্বাধীনতা দিবসের পরদিন বিনিয়োগকারীদের মুখে হাসি চওড়া হাসি ফুটল। শেয়ার বাজার ফিরল স্বমহিমায়। আজ শুক্রবার সাকাল থেকেই বেঞ্চমার্ক সূচকগুলি গ্রীনজোন স্পর্শ করেছে। বেলা বাড়তেই বৃদ্ধি পেল সেই গতি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

স্বাধীনতা দিবসের পরদিন বিনিয়োগকারীদের মুখে হাসি চওড়া হাসি ফুটল। শেয়ার বাজার ফিরল স্বমহিমায়। আজ শুক্রবার সাকাল থেকেই বেঞ্চমার্ক সূচকগুলি গ্রীনজোন স্পর্শ করেছে। বেলা বাড়তেই বৃদ্ধি পেল সেই গতি। এদিন বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex) প্রায় 1.68 শতাংশ অথবা 1330.96 পয়েন্ট বেড়ে 80436.84 হয়েছে। আবার আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 1.65 শতাংশ অথবা 397.40 পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে 24541.15 -এর স্তরে পৌঁছায়। 

শুক্রবার শেয়ারের সূচক পেল ঊর্ধ্বগতি

   

আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 1.96 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছিল। এমনকি বাজার বন্ধের সময়ও সকালের মতো সমস্ত সেক্টরের সূচক সবুজেই বিরাজমান থাকতে দেখা যায়। সেক্টরগুলির মধ্যে রয়েছে নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি এনার্জি, নিফটি ইনফ্রা, নিফটি কনজাম্পশন, নিফটি সার্ভিস সেক্টর এবং  নিফটি হেলথকেয়ার। অন্যদিকে, অনিশ্চয়তার সূচক বা India VIX প্রায় 6.74 শতাংশ পতন ঘটেছে। 

এদিন লভ্যাংশ বাড়ানোর তালিকায় সাবার প্রথমে ছিল জেনসার টেকনোলজি, নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট, এমফাসিস, হিটাচি এনার্জি ইন্ডিয়া, আদিত্য বিড়লা ক্যাপিটাল, ওরিয়েন্ট রিফ্র্যাক্টরিস, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (ইন্ডিয়া), পিবি ফিনটেক, পিরামল এন্টারপ্রাইজেস, ওয়েলস্পান কর্প, সি.ই. ইনফো সিস্টেমস এবং ফার্স্টসোর্স সলিউশান-এর স্টক। 

আবার ক্ষতির তালিকাটিও বেশ লম্বা-চওড়া। এই তালিকায় রয়েছে  রতনইন্ডিয়া এন্টারপ্রাইজেস, হিন্দুস্তান জিঙ্ক, শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি, উষা মার্টিন, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস, আদানি এনার্জি সলিউশনস, বরুণ বেভারেজেস, রাজেশ এক্সপোর্টস, ক্যাম্পাস অ্যাকটিভওয়্যার, রেনবো চিলড্রেনস মেডিকেয়ার, সুন্দরম ফাসেনারের শেয়ারে এবং অলেকট্রা গ্রীনটেক। 

দু’চারটি নয়, মোট 14টি রঙে বেছে নেওয়া যাবে এই বাইক, আপনার পছন্দ কোনটি?

শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজারগত মূলধনের পরিমাণ 7.17 লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে 451.46 লক্ষ কোটি টাকা। আবার সেনসেক্সের (Sensex) তালিকাভুক্ত স্টকগুলির মধ্যে টাটা মোটরস, টিসিএস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা,  এম অ্যান্ড এম এবং আলট্রাটেক সিমেন্টের শেয়ার বৃদ্ধি পেয়েছে 4 শতাংশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google