বর্ষায় থাকার জন্য রিসোর্ট খুঁজছেন? সন্ধান দিলেন সায়ন্তনী

বর্তমানে ভারী থেকে অতিভারী বৃষ্টিরতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। টানা বৃষ্টিতে তৈরী হচ্ছে জমা জলের সমস্যা। তবে এই সবের মাঝেও প্রায়ই কেটে যাচ্ছে মেঘ, তৈরী হচ্ছে বেড়াতে যাওয়ার আদর্শ আবহাওয়া। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বর্তমানে ভারী থেকে অতিভারী বৃষ্টিরতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। টানা বৃষ্টিতে তৈরী হচ্ছে জমা জলের সমস্যা। তবে এই সবের মাঝেও প্রায়ই কেটে যাচ্ছে মেঘ, তৈরী হচ্ছে বেড়াতে যাওয়ার আদর্শ আবহাওয়া। সেই মনোরম আবহাওয়াতে কথায় বেড়াতে যেতে পারেন বাঙালি? সন্ধান দিলেন বাঙালি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা(Sayantani Guhathakurata)। প্রায়শই ফটোশুট শেয়ার করে থাকেন সায়ন্তনী। এবার দিলেন বেড়াতে যাওয়ার আদর্শের রিসোর্টের সন্ধান।

শনিবার কলকাতা ২৪x৭কে সম্প্রতি কিছু ফটোশুট শেয়ার করেছেন সায়ন্তনী। সেখান থেকেই পাওয়া যাচ্ছে বেড়াতে যাওয়ার আদর্শ স্থানের ঠিকানা। ফোটোশুটটি করা হয়েছে জোকার বিলাসবহুল ইবিজা রিসোর্টে (Ibiza Resort And Spa)। ছবিগুলিতে সুইমিং পুলে ডুব দিয়েছেন সায়ন্তনী। করেছেন জলকেলিও। জোকার জনপ্রিয় পর্যটন স্থল ইবিজা রিসোর্ট । সেখানেই সুইমিং পুলের ধারে কালো পোশাকে দীপ্তি ছড়ালেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)।

   

এদিন সায়ন্তনীর (Sayantani Guhathakurata) ফটোশুটের ছবি তুলেছেন রুপসু দেবনাথ। তাঁর মেকআপ এবং কেশসজ্জার দায়িত্বে রয়েছে সুমন গাঙ্গুলী। তাঁর পরনে কালো সুইমসুটটির পৃষ্ঠপোষক ‘লা লিঙ্গারি'(La Lingerie)। ছবিগুলিতে নানান মুডে ধরা দিয়েছেন সায়ন্তনী । তাঁর কানে এবং হাতে রয়েছে যথাক্রমে পুঁতির দুল এবং বালা। পুলের ধরে পোজ দিয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগে এই রিসোর্টে একটি লাল সুইমসুটে ফটোশুট করেছিলেন সায়ন্তনী। সেই ছবিগুলির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “মনকে সতেজ রাখতে এবং শরীরকে ঠান্ডা রাখতে পুলের ধারে কিছু মুহূর্ত কাটানো।”

ফিরল কান্দাহার বিমান হাইজাকের স্মৃতি, ব্যাপারটা কী?

উল্লেখযোগ্য, মাসখানেক আগে রবিবার রাত্রে খাবার খেতে উঠে অচৈতন্য হয়ে পড়ে যান অভিনেত্রী (Sayantani Guhathakurata) । ভেঙে যায় তার ডান পায়ের পাতার হাড় । জিম আর কড়া ডিয়েটের কারণেই এই ঘটনা ঘটেছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। কয়েক মাস আগে ডেঙ্গিতে ভোগার পর বন্ধ ছিল ডায়েট। আবার ফেব্রুয়ারী মাস থেকে কড়া নিয়মে ছিলেন তিনি। এরপরে বিশ্রামও নিয়েছিলেন অভিনেত্রী।

বর্তমানে ৩টি ছবিতে কাজ করার কথা রয়েছে তার। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে শুরু হওয়ার কথা রাজর্ষি দে-র পরিচালনায় ‘ও মন ভ্রমণ’ (O Bhraman) ছবির কাজ। সেই নিয়ে চিন্তিত তিনি। সম্প্রতি পরিচালক রাজর্ষি দের ‘এবার দার্জিলিং’ (Ebar Darjeeling) চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন সায়ন্তনী (Sayantani Guhathakurata)। তার বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘হৈচৈ আনলিমিটেড, ‘মায়া’, ‘কে তুমি নন্দিনী’ প্রমুখ ছবিতে অভিনয় করেছেন তিনি । ‘সাত ভাই চম্পা’, ‘করণমালা’, ‘জয়ী’ এর মতো সিরিয়াল এর জন্য খ্যাতি অর্জন করেছেন সায়ন্তনী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google