নতুন ছবি মুক্তির পরেই অন্য রূপে ধরা দিলেন মধুমিতা, দেখেন নিন ছবি

এই মুহূর্তের বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ১৯ জুলাই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সূর্য’ (Surjo)। দশক এবং সমালোচকদের থেকে প্রশংসা পেয়েছে ছবিটি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এই মুহূর্তের বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ১৯ জুলাই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সূর্য’ (Surjo)। দশক এবং সমালোচকদের থেকে প্রশংসা পেয়েছে ছবিটি। ছবি মুক্তির পরেই ফটোশুট সারলেন অভিনেত্রী। এই ছবিগুলিতে কোন রূপে ধরা দিলেন মধুমিতা? আসুন দেখা নেওয়া যাক।

সম্প্রতি তাঁর সোশাল মিডিয়াতে একটি ফটোশুট পোস্ট করেছেন মধুমিতা (Madhumita Sarcar)। সেখানে একটি সাদা শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর শাড়িতে আঁকা রয়েছে নানান নানান রঙের ডট। এই ফটোশুটে মধুমিতা তাঁর চুলটা বেঁধেছে খোঁপায় এবং তাঁর কানে রয়েছে ঝোলা দুল। মধুমিতার ঠোঁটে রয়েছে হালকা লিপস্টিক। মধুমিতার খোঁপায় ছবিতে দেখা যাচ্ছে জুঁই ফুলের মালা। এই ফটোশুটের ছবি তুলেছেন অভি নস্কর। এই ফটোশুটে অভিনেত্রীর মেকাপ করেছেন প্রসেন। মধুমিতার স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন মাধব সরকার এবং মধুমিতার শাড়িটি ডিসাইন করেছে ‘থ্রেডেড বাই মাধব’ (Threaded by Madhab)।

   

Dev Adhikari: দেবের অনুরাগীদের জন্য সুখবর, হইচইতে প্রথমবার মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার এই ছবি!

এছাড়াও কলকাতা ২৪x৭কে আরেকটি ফটোশুট শেয়ার করেছে মধুমিতা (Madhumita Sarcar)। সেই ফটোশুটেও সাদা শাড়িতেই দেখা যাচ্ছে তাঁকে। তবে আগের বারের মতো এবার চুল না বেঁধে, চুলটি খোলা রেখেছেন মধুমিতা। শরীরী সঙ্গে মিলিয়ে একটি সাদা ব্লাউজও পড়েছেন তিনি। তাঁর গলায় রয়েছে কসমেটিক জুয়েলারি এবং হাতে আংটি। আগের ফটোশুটের মতোই এই ছবিগুলিতেও নানান মুডে ধরা দিয়েছেন মধুমিতা। এই ফটোশুটের চিত্রগ্রাহক ও অভি নস্কর।

১৯ জুলাই মুক্তি পেয়েছে মধুমিতা সরকার (Madhumita Sarcar), বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chattopadhyay) এবং দর্শনা বণিক (Darshana Banik) অভিনীত ‘সূর্য’ ছবি। এই ছবির পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। এই ছবিতে ‘কুলের আচারের’ পর আবার পর্দায় জুটি বেঁধেছেন বিক্রম ও মধুমিতা। ছবিটি ২০১৫ সালের মালায়ালম ছবি চার্লির (Charlie) রিমেক হলেও এই ছবিটি অন্য রিমেকের থেকে অনেকটাই আলাদা বলে জানিয়েছেন দর্শক ও সমালোচকরা। দর্শকরা পছন্দও করেছেন এই ছবিটিকে। কলকাতা ২৪x৭কে দেওয়া সাক্ষাৎকারে (Exclusive Interview) মধুমিতা জানালেন যে, “এই ছবিটিকে রিমেক বলব না। আবার শুধু প্রেমের গল্পও নয়। ছবির নামের সঙ্গে বাস্তব জীবনের অনেকগুলো দিক এবং সমাজের একটা মেলবন্ধন আছে। সেটাই এই ছবির ইউএসপি।”

সম্প্রতি ‘ফেলু বক্সী’ ছবির শুটিং শেষ করেছেন মধুমিতা। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী। এছাড়া ‘চিনি ৩’ ও দেখা যাবে তাঁকে। একটি হিন্দি ও দক্ষিণী ছবিতে কাজের কথা রয়েছে অভিনেত্রীর।

 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google