BCCI: গোষ্ঠী দ্বন্দ্বের জেরে আর কতদিন সুযোগ পাবে পূজারা এবং রাহানে

ভারতীয় টপ অর্ডার কেএল রাহুল মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা অন্যদিকে মিডল অর্ডারে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের গর্বের ব্যাটিং লাইন আপ। তৃতীয় তথা ...

By Rana Das

Published:

Follow Us
Virat Kohli Ajinkya Rahane

ভারতীয় টপ অর্ডার কেএল রাহুল মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা অন্যদিকে মিডল অর্ডারে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের গর্বের ব্যাটিং লাইন আপ।

তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে জয় এবং সিরিজ জয় ২-১। আর ভারতীয় ব্যাটিং লাইন আপ বিশেষত অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার ব্যাট হাতে পারফরম্যান্স শুধু লজ্জাজনক বললেও কম বলা হবে।

   

চেতেশ্বর পূজারা নিজের আন্তজার্তিক টেস্ট ক্রিকেট কেরিয়ারে ৯৫ টি টেস্ট ম্যাচ খেলার অভিঞ্জতা রয়েছে।আর ৫ টেস্ট ম্যাচ খেললেই নিজের শততম টেস্ট ম্যাচ খেলাও হয়ে যেতে পারে। অথচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্ট যা,টেস্ট সিরিজের নির্ণায়ক টেস্ট ম্যাচ তাতে প্রথম ইনিংসে পূজারা অবদান ৭৭ বলে ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ৯ রান।

অন্যদিকে, অজিঙ্কা রাহানে আন্তজার্তিক টেস্ট কেরিয়ারে ৮২ টি টেস্ট ম্যাচ খেলার অভিঞ্জতার ঝুলি নিয়ে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের শিড়দারা। আর ১৮ টি টেস্ট ম্যাচ বাকি নিজের শততম টেস্ট ম্যাচ খেলা থেকে।

কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে নিউল্যান্ডস টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে রাহানে ১২ বলে ৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯ বলে ১ রান। এই হচ্ছে ‘ডু অর ডাই’ তৃতীয় তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচে অজিঙ্কা রাহানের পারফরম্যান্স।

পূজারা এবং রাহানে শততম টেস্টের দোড়গোড়ায় দাঁড়িয়ে এমন পারফরম্যান্স করার পরেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে আরামে প্রথম একাদশে ঠাই পেয়ে যাবেন।

অথচ ভারতীয় ক্রিকেটর পাতা উল্টোলে দেখা যাবে, সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০৫ সালে ভারত অধিনায়ক ছিলেন এবং ওই সময় মহারাজ ৮৮ টি আন্তজার্তিক টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন।কিন্তু এরপরেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে টিম ইন্ডিয়া থেকে ছেটে ফেলা হয়েছিল।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া গোষ্ঠী দ্বন্দ্বর জেরে কেরিয়ারের মধ্যগগনে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছেটে ফেলা হয়েছিল। আর চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে নিজেদের শততম টেস্টের মুখে দাঁড়িয়ে মার্কো জ্যানসেন এবং কাগিসো রাবাদার হাতে উইকেট উপহার তুলে দিয়ে (দুই ইনিংসের পরিসংখ্যান) প্যাভিলিয়নে ফিরে এসে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগকে গঙ্গার জলে বিসর্জন দিলেন। এরপরেও পূজারা এবং রাহানে টেস্ট দলে জায়গা পাবেন BCCI’র ঘরোয়া গোষ্ঠী দ্বন্দ্বর জেরে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google