সৃজিতের হাত ধরে ফিরছে শার্লক, শুক্রবারে দিলেন বিরাট চমক

ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে শার্লক হোমস(Sherlock Holmes)। তবে নাম বদলে হয়ে উঠেছেন শেখর হোমস। এই খবর প্রকাশ পেয়েছিল আগেই, আর এবার মুক্তি পেল ছবির ফার্স্ট লুক। সেখানেই দেখা মিলল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে শার্লক হোমস(Sherlock Holmes)। তবে নাম বদলে হয়ে উঠেছেন শেখর হোমস। এই খবর প্রকাশ পেয়েছিল আগেই, আর এবার মুক্তি পেল ছবির ফার্স্ট লুক। সেখানেই দেখা মিলল শার্লক হোমস-রূপী কে কে মেনন এর। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকেই। শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে।

বিয়ের পর জয়াকে কোন শর্তে বেঁধে রেখেছিলেন অমিতাভ ? ফাঁস করলেন রহস্য

   

জিও সিনেমাতে মুক্তি পাবে স্যর আর্থার কোনাল ডয়েলের গল্প থেকে অনুপ্রাণিত ছবি ‘শার্লস হোম’।
উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা। তিনি কৌশিক সেন। গোটা কাস্টিংয়েই চমক! জানা গিয়েছে, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, রণবীর সোরে, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝা-দের দেখা যাবে সৃজিতের ‘শেখর হোম’-এ।

ভারতে মুক্তির আগেই ১ লক্ষেরও বেশি টিকেট বিক্রি হল এই হলিউড ছবির!

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সৃজিত। কয়েকটি ব্লক জুড়ে জুড়ে তৈরি করছে শার্লক হোমসের ছবি। সেখানে মাথায় টুপি, চোখে সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন কে কে মেনন। সৃজিত এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘সব ছবিগুলিকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন, একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন’। সঙ্গে সৃজিত এও জানিয়েছেন আর্থার কোনাল ডয়েলের লেখা থেকে অনুপ্রাণিত এই ছবি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google