বিচ্ছেদের গুঞ্জনে আগুনে ঘি ঢাললেন যিশু কন্যা

টলিউডে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে বেশ জলঘোলা হচ্ছে বিগত কিছুদিন ধরে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিবাদবিচ্ছেদের প্রসঙ্গ। তবে ওই গুঞ্জন পর্যন্তই। সেই গুজবের আগুনে ঘি ঢাললেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sara Sengupta

টলিউডে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে বেশ জলঘোলা হচ্ছে বিগত কিছুদিন ধরে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিবাদবিচ্ছেদের প্রসঙ্গ। তবে ওই গুঞ্জন পর্যন্তই। সেই গুজবের আগুনে ঘি ঢাললেন যিশু সেনগুপ্তের কন্যা সারা (Sara Sengupta)। সারা তাঁর বাবা যিশুকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। তবে যিশু কিন্তু মেয়েকে এখনও রেখেছেন ইনস্টাগ্রামে।

বিয়ের পর জয়াকে কোন শর্তে বেঁধে রেখেছিলেন অমিতাভ ? ফাঁস করলেন রহস্য

   

এখানেই শেষ নয়,সারা একটি পোস্ট করেন, যেখানে সারা লিখলেন অতীত ভুলে যাওয়ার কথা। সারা লিখেছেন, ”তোমাকে অতীতকে ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হল তুমি এখন কী হতে চাও।”

ভারতে মুক্তির আগেই ১ লক্ষেরও বেশি টিকেট বিক্রি হল এই হলিউড ছবির!

টলিপাড়ায় গুঞ্জন, তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বই গিয়েই নাকি এই মহিলার সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তার জেরেই সংসারে ভাঙন। তার পরই মায়ের সঙ্গে ছবি দিয়ে সারা লেখেন, ‘স্ট্রংগেস্ট উওম্যান ইন দ্য গেম।’ অর্থাৎ, ‘সবচেয়ে শক্তিশালী মহিলা।’ বার বার মাকে সাহস জুগিয়ে এসেছেন সারা। এ বার আরও এক ধাপ এগিয়ে, মায়ের পাশে রয়েছেন, সেটাই বুঝিয়ে দিলেন যিশু-কন্যা!

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google