খাস কলকাতায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে

বাড়িতে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতা। পাটুলি (Patuli) থানার অন্তর্গত একটি এলাকায় এক তরুণীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে এক নাবালক। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে বাড়িতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
patuli

বাড়িতে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতা। পাটুলি (Patuli) থানার অন্তর্গত একটি এলাকায় এক তরুণীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে এক নাবালক। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই প্রতিবেশী নাবালাক বাড়িতে ঢুকে ওই যুবতীকে ধর্ষণ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ওই নাবালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে পাটুলি থানার অন্তর্গত একটি এলাকায় বছর কুড়ির এক যুবতীকে তাঁর বাড়িতে ঢুকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় ওই যুবতীর বাড়িতে কেউ ছিল না বলে খবর। ঘটনায় পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে পাটুলি থানা ও পাটুলি মহিলা থানার আধিকারিকরা। জানা যাচ্ছে, তদন্তে নেমে অভিযোগকারিনী মহিলার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

   

আরও জানা গিয়েছে যে অভিযুক্তকে আজ জুভিনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে। পুলিশ আধিকারিকরা জানতে চাইছেন নাবালক সঙ্গে ওই যুবতী পূর্ব পরিচিত কি না। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google