অ্যালেন সাজিকে দলে টানল এফসি গোয়া

বর্তমানে ঝড়ের বেগে দল গোছাতে শুরু করেছে‌ এফসি গোয়া (FC Goa)।  গত কয়েক সপ্তাহে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের একাধিক তরুণ প্রতিভাকে সই করিয়েছে আইএসএলের এই ক্লাব। যারফলে দল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Alan Saji

বর্তমানে ঝড়ের বেগে দল গোছাতে শুরু করেছে‌ এফসি গোয়া (FC Goa)।  গত কয়েক সপ্তাহে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের একাধিক তরুণ প্রতিভাকে সই করিয়েছে আইএসএলের এই ক্লাব। যারফলে দল অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে নতুন মরসুমে। সেই তালিকায় যুক্ত হল অ্যালেন সাজির (Alan Saji ) নাম। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদান নিশ্চিত করেছে গোয়া শিবির।

গত মরসুমে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের হয়ে খেলেছিলেন আক্রমণভাগের এই ফুটবলার। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের পাশাপাশি আরো বেশকিছু টুর্নামেন্টে অ্যালেনের সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছিল সকলের। স্বাভাবিক ভাবেই নয়া আইএসএল সিজনে তাঁকে দলে টানতে আসরে নামে একাধিক শক্তিশালী ফুটবল ক্লাব।

   

শেষ পর্যন্ত এই তরুণ প্রতিভাকে দলে নিশ্চিত করল মানালো মার্কেজের এফসি গোয়া। দীর্ঘমেয়াদি চুক্তিতে এই ক্লাবে আসলেন অ্যালেন। যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘এফসি গোয়ার মতো ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে স্বপ্ন পূরণের সমান। আমি সব সময় অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে খেলার স্বপ্ন দেখেছি। বর্তমানে তাঁদের থেকে শেখার ও নিজেকে তৈরি করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’

এই তরুণ ফুটবলারের প্রসঙ্গে কোচ মানালো বলেছেন, ‘অ্যালেন সাজি একজন প্রতিভাবান ফুটবলার। সামনে তাঁর উজ্বল ভবিষ্যত আছে। উপযুক্ত সময় নিজেকে সক্রিয় করে তোলার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে ও ব্যাপক প্রভাব ফেলতে পারেন। আমরা তাকে তার দক্ষতা আরও উন্নত করার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম দেব। এটি অবশ্যই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। শুধু ক্লাব নয়, আগামী বছরগুলিতে ভারতীয় দলের জন্যও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারার ও গুণ রয়েছে তাঁর মধ্যে।’

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google