Hardik Natasa: জল্পনার অবসান, চার বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা হার্দিক-নাতাশার!

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তাঁর স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ (Natasa Stankovic) চার বছরের বৈবাহিক জীবনের ইতি টানতে চলেছেন। বৃহস্পতিবার বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন এই দম্পতি। ২০২০তে অতিমারী ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Hardik Natasa

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তাঁর স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ (Natasa Stankovic) চার বছরের বৈবাহিক জীবনের ইতি টানতে চলেছেন। বৃহস্পতিবার বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন এই দম্পতি। ২০২০তে অতিমারী সময় কালীন বিয়ে করেন হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্তানকোভিচ। এই জল্পনার শুরু হয় ভারতীয় প্রিমিয়ার লিগের ২০২৪ এর মরসুম থেকেযেখানে একটি রেডডিট পোস্ট উল্লেখ করা হয় যে নাতাশা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাঁর এবং হার্দিকের ছবিগুলি মুছে ফেলেছেন। সেই সময়, নাতাশা তাঁরপ্রোফাইল থেকে পান্ডিয়া উপাধিটিও সরিয়ে দিয়েছিলেন।

সম্প্রতি বিয়ের ছবিগুলি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন নাতাশা। এর পরেই সোশাল মিডিয়াতে শুরু হয় বিবাহবিচ্ছেদের জল্পনা। আজ সেই জল্পনায় সিলমোহর দিলেন দম্পতি।

   

এদিন তাঁদের বিবৃতিতে হার্দিক (Hardik Pandya) ও নাতাশা (Natasa Stankovic) লেখেন, ” ৪ বছর একসঙ্গে থাকার পর, নাতাশা এবং আমি পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে থাকার চেষ্টা করেছি এবং আমাদের সম্পর্কে নিজেদের সেরাটা দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে বিচ্ছেদই আমাদের উভয়ের জন্য সঠিক সিদ্ধান্ত। আমরা একসঙ্গে যে আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য উপভোগ করেছি এবং আমরা যে পারিবারিক সময় কাটিয়েছি সেটিকে মনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন ছিল। “

Phir Aayi Haseen Dillruba: বৃষ্টিভেজা দিনে কার ছাতার তলায় আশ্রয় নিলেন তাপসী?

বিবৃতিতে আরও লেখা হয়েছে, “অগস্ত্য আমাদের দুজনেরই জীবনের কেন্দ্রে থাকবেন এবং আমরা তার ভালোর জন্য সব রখম পদক্ষেপ বাবা মা হিসেবে নেব। এই কঠিন সময় আমরা আপনাদের থেকে গোপনীয়তা এবং আন্তরিক সমর্থন আশা করছি। “

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

সম্প্রতি ছেলেকে নিয়ে মুম্বাই থেকে বেরোতে দেখা যায় নাতাশাকে (Natasa Stankovic) । এতে আরও বেড়ে যায় বিবাহবিচ্ছেদের জল্পনা। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিয়ের ছবিগুলি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন নাতাশা। এরপরেই সোশাল মিডিয়াতে শুরু হয় বিবাহবিচ্ছেদের জল্পনা। এর পরেই শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডারকে একদিন নাতাশার সঙ্গে একটি কফি শপে দেখা যায়। এর আগে শোনা গিয়েছিলো যে আলেক্সান্ডার ছিলেন দিশা পাটনীর (Disha Patani) প্রেমিক। এরপর আলেক্সান্ডারকে সোশাল মিডিয়াতে ট্রল করতে শুরু করেন হার্দিকের অনুরাগীরা। তাঁরা অভিযোগ করেন যে দম্পতির মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে আলেক্সান্ডারের প্রবেশের কারণেই অবনতি হয়েছে হার্দিক ও নাতাশার সম্পর্কে। নেটিজেনরা এও অভিযোগ করেন যে টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটনীর (Disha Patani) সম্পর্ক ভাঙ্গনের পিছনেও রয়েছে আলেক্সান্ডারের দিশার জীবনে উপস্থিতি ।

এই ঘটনাগুলির পর বিয়ের ছবিগুলি আবার ইনস্টাগ্রামে ফিরিয়ে আনেন নাতাশা। ফলে অনুরাগীরা অনুমান করেন যে বিবাহবিচ্ছেদের জল্পনাগুলি গুজবও হতে পারে। তবে এবছর ভারতের টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলিতে দেখা যায়নি নাতাশাকে। আজ সমস্ত জল্পনার অবসান করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google