ফ্ল্যাটের বাকি টাকা নিয়ে বিবাদ, অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলা করল প্রোমোটার

ফ্ল্যাটের বকেয়া বাকি তিন লাখ। কিন্তু শাসক ঘনিষ্ঠ প্রোমোটার সেই বকেয়া টাকা নিয়ে হামলা করলেন অন্তঃসত্ত্বা মহিলা এবং তাঁর স্বামীর উপর। জানা গিয়েছে ওই মহিলা বিজেপি নেত্রী এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
topsia

ফ্ল্যাটের বকেয়া বাকি তিন লাখ। কিন্তু শাসক ঘনিষ্ঠ প্রোমোটার সেই বকেয়া টাকা নিয়ে হামলা করলেন অন্তঃসত্ত্বা মহিলা এবং তাঁর স্বামীর উপর। জানা গিয়েছে ওই মহিলা বিজেপি নেত্রী এবং তাঁর স্বামী একজন ব্যাঙ্ক কর্মী। অভিযুক্ত প্রোমোটার ঘাসফুল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

খাস কলকাতায় মন্ত্রী ঘনিষ্ঠ দলের যুব সভাপতিকে ঠেসে ধরে সপাটে চড় তৃণমূল কাউন্সিলরের!

   

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, তপসিয়া থানায় অপু দাস নামে প্রোমোটার এবং তাঁর কয়েক জন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই প্রিয়াঙ্কা গুপ্ত নামে মহিলা। অভিযুক্ত প্রোমোটারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে মতবিরোধের জেরেই এই হামলা বলে পুলিশ সূত্রের খবর। আক্রান্ত দম্পতির দাবি, অপুর থেকে ১৫সি গোবরা গোরস্থান রোডে অপুর তৈরি করা আবাসনে তাঁরা ২৪ লক্ষ টাকার চুক্তিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তার মধ্যে ২১ লক্ষ টাকা মিটিয়ে গত ১০ মে ফ্ল্যাটের দখল পান। কিন্তু নির্মাণের কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি। চুক্তি ছিল, আবাসনের লিফ্‌ট এবং সিঁড়ির কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে বাকি তিন লক্ষ টাকা মেটানো হবে।

সকাল সকাল জেনে নিন কলকাতার বাজারদর, আদৌ কি কমল মাছ, মাংস

তাঁর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ফের টাকা চাইতে এসেছিলেন অপু ও তাঁর সঙ্গীরা। সে সময় ওই মহিলার স্বামীর সঙ্গে বচসা হলে হঠাৎই মারমুখী হয়ে ওঠেন অভিযুক্তেরা। তাঁকে মারধর শুরু করা হয়। স্বামীকে বাঁচাতে গেলে প্রিয়াঙ্কাকে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে নির্যাতিত মহিলা বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত। পেশায় একটি কোচিং সেন্টারের শিক্ষিকা। তাঁর কথায়, ‘‘এলাকায় সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ খতিয়ে দেখলেই বোঝা যাবে কী ঘটনা ঘটেছে।’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google