Aishwarya Rai Bachchan: কেন বচ্চন পরিবারের থেকে দূরত্ব বজায় রাখছেন ঐশ্বর্য?

মুম্বই : শুক্রবার, ১২ জুলাই অনন্ত আম্বানি (Anant Ambani)- রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং তাঁর মেয়ে আরাধ্যা (Aaradhya)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মুম্বই : শুক্রবার, ১২ জুলাই অনন্ত আম্বানি (Anant Ambani)- রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং তাঁর মেয়ে আরাধ্যা (Aaradhya)। হাজির হয়েছিল গোটা বচ্চন (Bachchan) পরিবারও। তবে বচ্চন পরিবারের থেকে আলাদা ভাবে উপস্থিত হওয়ায় অভিনেত্রী এবং তার স্বামী অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) মধ্যে ফাটলের গুজবের ইঙ্গিত দিয়েছে ।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan) যখন তাঁদের ছেলে অভিষেক (Abhishek), মেয়ে শ্বেতা (Shweta), জামাই নিখিল নন্দা (Nikhil Nanda) এবং নাতি নাতনি নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda) এবং অগস্ত্য নন্দার (Agastya Nanda) সঙ্গে ছবি তুলছিলেন তখন অভিনেত্রী এবং তার মেয়েকে কোথাও দেখা যায়নি । তাঁদের ছবি তোলা হয়ে যাবার কিছুক্ষণ পরেই আরাধ্যার (Aaradhya) সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ঐশ্বরিয়া (Aishwarya)।

   

মা এবং মেয়ে চিত্রগ্রাহকদের জন্য একসঙ্গে পোজ (Pose) দিচ্ছিলেন, এবং পরিবারের বাকি সদস্যদের থেকে দূরে ছিলেন। ঐশ্বর্যকে ও আরাধ্যাকে বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখার সঙ্গে কথা বলতেও দেখা গেছে যাঁর সঙ্গে অমিতাভ বচ্চন এককালে সম্পর্কে ছিলেন বলে শোনা গিয়েছিল । অনন্ত এবং রাধিকার বিয়ের থিম ছিল ঐতিহ্যবাহী পোশাক ।

শুটিংয়ের সময় গর্ভবতী হয়ে পড়েন জীনাত? ‘ডাকু হাসিনা’র স্মৃতিচারণ করলেন অভিনেত্রী

বিয়েতে ঐতিহ্যবাহী পোশাকের থিমের মিল রেখে, ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) লাল-সোনালি আনারকলি স্যুটে সজ্জিত হয়েছিলেন। অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠীত হয়।

বিয়ের অনুষ্ঠানে শাহরুখ খান (Shah Rukh Khan), সালমান খান (Salman Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), রণবীর সিং (Ranveer Singh), আলিয়া ভাট (Alia Bhatt), রণবীর কাপুর (Ranbir Kapoor), ভিকি কৌশল (Vicky Kaushal), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), শহীদ কাপুর (Shahid Kapoor) এবং মীরা রাজপুতের (Mira Rajput) মতো বলিউড সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google