রেমালের পর কলকাতায় এল নতুন ‘তুফান’, শহরে শাকিব খান

বৃহস্পতিবার কলকাতায় এলেন বাংলাদেশের অভিনেতা-সুপারস্টার শাকিব খান (Shakib Khan)।শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি তুফান (Toofan)।  কলকাতার বড় প্রযোজনা সংস্থার তরফে রাখা হয়েছিল প্রেস মিট। সেই প্রেস মিটে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বৃহস্পতিবার কলকাতায় এলেন বাংলাদেশের অভিনেতা-সুপারস্টার শাকিব খান (Shakib Khan)।শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি তুফান (Toofan)।  কলকাতার বড় প্রযোজনা সংস্থার তরফে রাখা হয়েছিল প্রেস মিট। সেই প্রেস মিটে অংশগ্রহণ করে ছবির প্রিমিয়ারে এলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ছবির নায়িকা মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

সমস্ত বাধা কাটিয়ে অবশেষে ৫ই জুলাই সারা ভারতে মুক্তি পাচ্ছে তুফান (Toofan)। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হন শাকিব খান (Shakib Khan)। কলকাতায় এসে নতুন লুকে ধরা দেন শাকিব খান। চোখে চশমা এবং মুখে চাপ দাড়ি। তার পরনে ছিল সাদা টপ এবং নীল রঙের জিন্স প্যান্ট। বিমানবন্দরে এসেই তিনি তার চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে উত্তেজনা প্রকাশ করেন।

   

বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার পর শুক্রবার ভারতবর্ষে মুক্তি পাচ্ছে তুফান (Toofan)। কলকাতায় ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে টালিগঞ্জের নামি প্রযোজনা সংস্থা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)। বৃহস্পতিবার তাদের তরফেই রাখা হয় একটি প্রেস মিট। সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাকিব (Shakib Khan) এবং ছবির নায়িকা, কলকাতার অভিনেত্রী মিমি (Mimi Chakraborty)। সম্প্রতি মুক্তি পাওয়া গান ‘লাগে উরা ধুরা’তে (Lage ura dhura) নাচতে দেখা যায় তাদের। প্রেস মিটে শাকিব পরেছিলেন নেভি ব্লু টপ এবং সাদা ট্রাউসার। একটি ফুল আঁকা লম্বা ফ্রক পরে খোলা চুলে এসেছিলেন মিমি।

বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ যান অনেকে? কারণ জানালেন জুহি চাওলা

বৃহস্পতিবার সন্ধেবেলায় অনুষ্ঠিত হয় ‘তুফান’ (Toofan) সিনেমার প্রিমিয়ার। প্রিমিয়ারে শাকিব (Shakib Khan), মিমি (Mimi Chakraborty)ছাড়াও হাজির ছিলেন টালিগঞ্জের বহু তারকারা। হাজির ছিলেন সাকিবের ছবি ‘প্রিয়তমা’ এর নায়িকা ইধিকা পাল। এছাড়া হাজির ছিলেন সৌরভ দাস, দর্শনা বণিক, মধুমিতা সরকার, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, সংগীত সুরকার নীলায়ন চট্টোপাধ্যায় সহ অনেকে। প্রিমিয়ারে মিমি পরেছিলেন নেভি ব্লু শাড়ি। নেভি ব্লু টপ এবং সাদা ট্রাউসারে হাজির হন শাকিব। প্রিমিয়ারে উপস্থিত হয়ে মিমি জানান যে তিনি আশা করছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যতটা ভালোবাসা পেয়েছে এই ছবিটি, কলকাতাতেও ততটাই ভালোবাসা পাবে ‘তুফান’। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান তিনি।

‘তুফান’ রায়হান রাফি পরিচালিত একটি বাংলাদেশী ক্রাইম অ্যাকশন থ্রিলার। ছবিটির গল্প তুফান নামের একজন কুখ্যাত গ্যাংস্টারকে কেন্দ্র করে আবর্তিত, যার চরিত্রে রয়েছেন শাকিব খান। এতে রয়েছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। একটি এক্সটেন্ডেড ক্যামিওতে রয়েছেন চঞ্চল চৌধুরী । মিমি চক্রবর্তী অভিনয় করেছেন সূচনার চরিত্রে। ছবিতে সূচনা তুফানের সঙ্গী এবং একজন চলচ্চিত্র অভিনেত্রী।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google