‘এই জয় তোমারও’, আবেগঘন পোস্টে অনুষ্কাকে ধন্যবাদ জানালেন বিরাট

“এই জয় যতটাই আমার ততটাই তোমার “, শনিবার বার্বাডোসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ধন্যবাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

“এই জয় যতটাই আমার ততটাই তোমার “, শনিবার বার্বাডোসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ধন্যবাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন ক্রিকেটের বিরাট কোহলি (Virat Kohli)। প্রসঙ্গত, শনিবারই ভারতের বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন বিরাট কোহলি।

রবিবার তার ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কার (Anushka Sharma) সঙ্গে একটি ছবি পোস্ট করে বিরাট (Virat Kohli) লিখেছেন, “তোমাকে ছাড়া এই জয় সম্ভব ছিল না। তুমি আমাকে নম্র হতে শিখিয়েছো, এবং সততার মানে শিখিয়েছো। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত। এই জয় যতটা আমার ততটাই তোমার। ধন্যবাদ তোমায় এবং তুমি এরকমই থেকো। “

   

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি -২০ ফাইনাল (T20 World Cup Final) ম্যাচে বিরাট ৭৬ রান করেছিলেন এবং ৭ রানে জিতে যায় ভারত। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে জয়লাভের পরেই অবেকঘন অবস্থায় স্ত্রীকেই প্রথম ফোন করেন বিরাট।

বিতর্কের মুখে পাল্টি খেলেন জিম সার্ভ, করলেন রণবীর সিংহের ভূয়সী প্রসংশা

ম্যাচে জয়ের পর স্বামী বিরাট কোহলির(Virat Kohli) হাতে বিশ্বকাপ এবং ভারতীয় পতাকার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনুষ্কা (Anushka Sharma) লিখেছেন, “এই মানুষটাকে আমি বড্ডো ভালোবাসি। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। একজন যায় উদযাপন করো তোমাদের জয়কে।”

ব্রিজটাউনের বার্বাডোসে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। এই ম্যাচের পরেই টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন, অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি। ২০১৪ এবং ২০২৩ সালে ঘরের মাঠে দুটি সহ আইসিসি বিশ্বকাপের ম্যাচগুলিতে হারের এক দশকেরও পরে এই জয়লাভে আবেগঘন ভারতবাসী।

৪০০০০ ফুট উচ্চতায় সেলিব্রেশনে মাতলেন ভারতের অনুরাগীরা

অনুষ্কা শর্মা এবং বিরাট হোলি প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালে একটি বিজ্ঞাপনে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০২১ সালের ১১ ডিসেম্বর তাদের কোলে আসে প্রথম সন্তান, মেয়ে ভামিকা। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী জন্মায় তাদের দ্বিতীয় সন্তান, ওকায়। অনুষ্কাকে শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে। এই সিনেমার তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। ছিলেন ক্যাটরিনাও।

অনুষ্কা শর্মা অভিনীত সর্বশেষ ছবি ‘চাকদা এক্সপ্রেস’ মুক্তির অপেক্ষায়। এই ছবিটি ছিল ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google