ভারী বৃষ্টির জন্য তৈরি থাকুন, রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দেশের অধিকাংশ রাজ্যে কড়া নাড়ছে বর্ষা। ইতিমধ্যে বহু জায়গায় মৌসুমী বায়ু (Monsoon) সক্রিয় থাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হচ্ছে। এসবের মাঝেই আচমকা রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সকলকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেশের অধিকাংশ রাজ্যে কড়া নাড়ছে বর্ষা। ইতিমধ্যে বহু জায়গায় মৌসুমী বায়ু (Monsoon) সক্রিয় থাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হচ্ছে। এসবের মাঝেই আচমকা রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সকলকে সাবধানে থাকার এবং নদী-নর্দমা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এমনিতেই বছরের বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরতে দেখা যায় উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশকে। কখনও মেঘ ভাঙা বৃষ্টি তো কখনও হরপা বানে বিপর্যস্ত হয়ে পড়ে এই রাজ্য। যদিও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিমাচলবাসীকে খারাপ আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সুখু জানিয়েছেন, ‘মেঘভাঙা বৃষ্টির ঘটনা প্রকাশ্যে আসছে। আমি হিমাচলের জনগণকে অনুরোধ করছি বর্ষাকালে নদী ও নর্দমার তীরে যাবেন না।’

   

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক করেছি। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে জনগণকে এখন নিজেদের নিয়েও সতর্ক থাকতে হবে। কোনও কাজ ছাড়া খারাপ আবহাওয়ায় ঘর থেকে বের হবেন না।’ গত বছরের বৃষ্টিতে হিমাচল প্রদেশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলেছিল। অনেকে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে পড়ে। দুর্যোগে সব তছনছ হয়ে গেছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সিমলায়। আজও সেই ঘটনার কথা মনে পড়লে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google