লক্ষ্মীবারে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম নামল ৫৭,৩৮৪ টাকায়

সোনা যেমন নিজের আভা দিয়ে সকলকে মাতিয়ে রাখে ঠিক তেমনই এর দামেও একের পর এক চমক মিলছে। বিগত কয়েকদিন ধরেই সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) বিরাট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Gold and Silver Prices Today, February 1, 2025: Check Latest Rates in India

সোনা যেমন নিজের আভা দিয়ে সকলকে মাতিয়ে রাখে ঠিক তেমনই এর দামেও একের পর এক চমক মিলছে। বিগত কয়েকদিন ধরেই সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) বিরাট পতন দেখা দিল। গতকালের মতো আজ বৃহস্পতিবার লক্ষ্মীবারেও এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। এদিন রুপোর দামেও চমক লক্ষ্য করা গিয়েছে।

জানলে খুশিতে লাফাবেন, গতকাল আর আজকের দিনে মিলিয়ে ৫০০০ টাকা অবধি কমল সোনার দাম। জানেন কি আজ কলকাতা শহরে ২২,২৪ এবং ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন তাহলে ঝটপট।

   

আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২৫০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৫,৭৫০ টাকায়। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ২৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৫৭,৫০০ টাকায়। এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। ২৪ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ২১৬ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৭,৩৮৪ টাকায়। এছাড়া আজ ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২৭০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭১,৭৩০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারেটে ১০০ গ্রামের দাম প্রসঙ্গে। বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ২৭০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,১৭,৩০০ টাকায়। ১৮ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ১৬০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৪৩,০৪০ টাকায়। ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৩,৮০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,৩৮,০০০ টাকায়।

আজ রুপোর দামেও বিরাট চমক লক্ষ্য করা গেল,। আজ আর নতুন করে রুপোর দাম বাড়েওনি আবার কমেওনি। জানা গিয়েছে, আজ ১০০ গ্রাম রুপোর দাম ৯০০০ টাকা এবং এক কেজি রুপোর দাম ৯০,০০০ টাকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google