বাংলায় ফের…! ভয়ের কথা হাওয়া অফিসের বার্তায়

মাথায় বর্ষার ছাতা দেওয়ার বদলে আবার চোখে সানগ্লাস এবং সঙ্গে ওআরএস রাখার সময় ফিরে এল। আলিপুর আবহওয়া দপ্তর আবার একবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের তিন জেলায়। প্রসঙ্গত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IMD Latest Weather Update: Temperature to Rise in West Bengal, Thunderstorm, Hailstorm & Rainfall Alerts Issued

মাথায় বর্ষার ছাতা দেওয়ার বদলে আবার চোখে সানগ্লাস এবং সঙ্গে ওআরএস রাখার সময় ফিরে এল। আলিপুর আবহওয়া দপ্তর আবার একবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের তিন জেলায়। প্রসঙ্গত বর্ষা প্রায় দোরগোড়ায় হলেও, এখনও কয়েকদিন গরমের ঝলকানি সহ্য করতে হবে রাজ্যবাসীকে। শুধু তাই নয় প্রয়োজনে আর বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সপ্তাহের শেষে তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহওয়া দপ্তর।

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই। উল্টে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গেই আলিপুর আরও জানিয়েছে যে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় কাঠাফাটা গরম চলবে। তার প্রভাব থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সেই সংক্রান্ত সতর্কতাও জারি করে দিয়েছে আবহাওয়া দফতর।

   

প্রসঙ্গত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও ঢের দেরী আছে বলে জানা গিয়েছে আর এই আবহেই আরও একবার পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ। চিকিৎসকরা ফের একবার প্রয়োজন ছাড়া চড়া রোদে বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে। শুধু তাই নয়, রয়েছে হিট স্ট্রোকের আশঙ্কা। তাই অতিরিক্ত ঘাম হলেই ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google