বিনামূল্যে অনলাইনে আধারকার্ড আপডেটের সুযোগ আর মাত্র কয়েকদিন, জানুন প্রয়োজনীয় তথ্য

আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে ফ্রিতে আধার কার্ডের (Online Aadhar Card Free Update) তথ্য আপডেট করা যাবে। যাঁরা এখনও আধার কার্ড আপডেট করেননি তাঁরা এই সময়ের মধ্যে কাজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Online Aadhaar Card Update, বিনামূল্যে অনলাইনে আধারকার্ড আপডেটের সুযোগ

আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে ফ্রিতে আধার কার্ডের (Online Aadhar Card Free Update) তথ্য আপডেট করা যাবে। যাঁরা এখনও আধার কার্ড আপডেট করেননি তাঁরা এই সময়ের মধ্যে কাজ সেরে নিন। অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করতে চাইলে বেশ কিছু নথি প্রয়োজন। আধার আপডেট করার আগে জেনেনিন কী কী লাগবে?

পরিচয়ের প্রমাণপত্র

   

পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি, সরকারের দেওয়া কোনও আইডি কার্ড, মার্কশিট বা রেজাল্ট, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড।

ঠিকানার প্রমাণপত্র

এই তালিকায় রাখতে পারেন ব্যাঙ্কের শেষ তিনমাসের মধ্যের স্টেটমেন্ট, বিদ্যুতের কিংবা গ্যাসের কানেকশনের বিল (শেষ তিনমাসের মধ্যে রাখতে হবে), পাসপোর্ট, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড, সম্পত্তির করের রশিদ (এক বছরের বেশি পুরনো হলে চলবে না), সরকারের দেওয়া আইডি কার্ড।

অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট কীভাবে?

– প্রথমে যেতে হবে UIDAI ওয়েবসাইটের bhuvan.nrsc.gov.in/aadhaar/ অপশনে। এখানে গেলে বাড়ির কাছের এনরোলমেন্ট সেন্টার খুঁজে পাবেন।

– সেখানে গিয়ে প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য যেমন- আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ফটোগ্রাফ দিতে হবে আপনাকে।

– এরপর সেন্টার থেকে আপনাকে যা যা নির্দেশ দেওয়া হবে সেগুলি মেনে চলতে হবে। তাহলে অথেনটিকেশন সফল হবে।

– ভেরিফিকেশনের জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলি জমা দিতে হবে।

– আপনি যে তথ্য আপডেট করছেন তার প্রমাণ হিসেবে একটি রশিদ আপনাকে দেওয়া হবে আধার সেন্টার থেকে। তার সঙ্গে থাকবে একটি ইউআরএন নম্বর। এর সাহায্যে আপনার বায়োমেট্রিক আপডেট সংক্রান্ত তথ্য আপনি ট্র্যাক করতে পারবেন। s

তবে বায়োমেট্রিক ডিটেলসের ক্ষেত্রে ফ্রিতে অনলাইনে আধার কার্ডে কিছু আপডেট সম্ভব নয়। বিভিন্ন বায়োমেট্রিক ফিচার যেমন ফেসিয়াল ফটোগ্রাফ, আইরিস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট- এইসব আপডেট করতে চাইলে কোনও ব্যক্তিকে বাড়ির কাছে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google