Sundarban: সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী

ভোটের মুখে বাংলায় বড় ঘটনা ঘটে গেল। সন্দরবনে (Sundarban) চোরাশিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী বলে অভিযোগ। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চোরাশিকারি এবং বনকর্মীদের মধ্যে গুলির লড়াই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভোটের মুখে বাংলায় বড় ঘটনা ঘটে গেল। সন্দরবনে (Sundarban) চোরাশিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী বলে অভিযোগ।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চোরাশিকারি এবং বনকর্মীদের মধ্যে গুলির লড়াই শুরু হয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকায়। এরপর রুদ্ধশ্বাস এই গুলির লড়াইয়ে মর্মান্তিক মৃত্যু হল বনকর্মী অমলেন্দু হালদার (৫৯)-এর। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবার গভীর রাতেও অন্যান্য কর্মীর সঙ্গে জঙ্গল-সংলগ্ন নদীতে টহল দিতে বেরিয়েছিলেন অমলেন্দুবাবু। এরপর সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গল-অঞ্চলে টহল দেওয়ার সময়ে হঠাতই সকলের নজরে আসে হরিণশিকারীর দল।

   

এদিকে বনকর্মীদের দেখে গুলি ছুঁড়তে থাকে চোরাশিকারিরা। আর এই গুলিতেই মর্মান্তিক মৃত্যু হল রায়দিঘির বাসিন্দা অমলেন্দু হালদারের। গুলিতেই থেমে থাকে না চোরাশিকারিরা, পরে বনকর্মীর মাথায় কুড়ুলের কোপও মারা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানা। খুনের মামলা রুজু করেছে পুলিশ। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google