Ritabhari Chakraborty:বাংলার গণ্ডি ছেড়ে সাত সমুদ্র পাড়ে, বিদেশের ছবিতে ঋতাভরী

বাংলার গণ্ডি ছেড়ে বিদেশের ছবিতে অভিনয় করতে চললেন ঋতাভরী চক্রবর্তী। এবার পাপুয়া নিউ গিনির ছবিতে অভিনয় করবেন ঋতাভরী। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি করবে সেই দ্বীপরাষ্ট্র। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ritabhari chakraborty

বাংলার গণ্ডি ছেড়ে বিদেশের ছবিতে অভিনয় করতে চললেন ঋতাভরী চক্রবর্তী। এবার পাপুয়া নিউ গিনির ছবিতে অভিনয় করবেন ঋতাভরী। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি করবে সেই দ্বীপরাষ্ট্র। শুধু তাই নয়, সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন তিনবারের গ্র্যামি জয়ী শিল্পী।

তিনি তাঁর সমাজ মাধ্যমের পোস্ট করে জানিয়েছেন এই কথা। পাপুয়া নিউ গিনি এবং ভারতের যৌথ প্রযোজিত সেই সিনেমার নাম ‘পাপা বুকা’। পরিচালকের আসনে আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ডা. বিজুকুমার দামোদরন। আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করেছেন, পাপুয়া নিউ গিনির হাইকমিশনার ইনবাসেকর সুন্দরামূর্তি। চলতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে সেই দ্বীপরাষ্ট্রে শুটিং শুরু করবেন ঋতাভরী চক্রবর্তী।

   

আরও জানা গিয়েছে যে মিউজিকের দায়িত্বে রয়েছেন গ্র্যামি জয়ী শিল্পী রিকি কেজ। প্রসঙ্গত ইতিমধ্যেই বহুরূপীর ছবির শুটিং শেষ করেছেন। তাঁর মধ্যেই এই খুশির খবর সমাজমাধ্যমে শেষ করলেন তিনি।সম্প্রতি নারীদিবসে দীপিকা পাড়ুকোনের তরফে এক ব্যাগ ভর্তি বিশেষ উপহারও পেয়েছিলেন টলিউড অভিনেত্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google