Abhijit Ganguly: স্বস্তি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কী নির্দেশ হাইকোর্টের?

ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ২১ জুন পর্যন্ত কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abhijit-Gangopadhyay

ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ২১ জুন পর্যন্ত কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। ফলে এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে জানিয়েছে, আগামী ২১ জুন এফআইআর-এর গ্রহণযোগ্যতা রয়েছে কিনা তার বিচার হবে। তার আগে মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।

   

গত শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে তমলুক হসপিটাল মোড়ের চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। এরপরই দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল শিক্ষক সংগঠন। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

Mamata Banerjee: ‘বদলা আমি নিয়েই ছাড়ব’, মমতার মুখে প্রতিশোধের হুমকি

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন রাজ্যের তরফে বলা হয়, এফআইআর রুজু হয়েছে। তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে করা ঠিক না ভুল সেটা প্রমাণ হয়েই যাবে।

এই ঘটনায় খোকন মাইতি নামে বিজেপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। পরে তার জামিন হয়ে যায়। এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, বিজেপি কর্মী খোকন মাইতির মামলায় অভিযোগ ভিত্তিহীন। কারণ যে মহিলা অভিযোগ করেছিলেন তার কোনও গোপন জবানবন্দি নেওয়া হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google