Abhijit Gangopadhyay: প্রাক্তন বিচারপতি অভিজিতের মামলা ফেরৎ পাঠালেন বিচারপতি জয় সেগগুপ্ত! কী হল?

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) মামলা থেকে সরে দাঁড়ালেন। আপাতত ওই মামলা প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Calcutta High Court Justice Joy Sengupta dropped case filed by former Justice Abhijit Gangopadhyay, প্রাক্তন বিচারপতি অভিজিতের মামলা ফেরৎ পাঠালেন বিচারপতি জয় সেগগুপ্ত

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) মামলা থেকে সরে দাঁড়ালেন। আপাতত ওই মামলা প্রধান বিচারপতি শিবজ্ঞানমের কাছেই পাঠিয়ে দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাক্তন বিচারপতির দায়ের করা মামলা শুনতে বিচারপতি জয় সেনগুপ্ত রাজি হননি বলে জানা গিয়েছে।

নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে। এই যুক্তি দিয়ে হাই কোর্টে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল।

   

গত ৫ মে তমলুকে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়। অস্ত্র আইনেও মামলা হয় তাঁর বিরুদ্ধে। ঘটনাচক্রে, প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হন অভিজিৎবাবু।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: বিজেপি কর্মীকে ফেলে মার তৃণমূল কাউন্সিলরের, ভাইরাল ভিডিও-য় ‘অর্জুন গড়’ ভাটপাড়ায় চাঞ্চল্য

মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ। স্থানীয় সূত্রে খবর, ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশনমঞ্চের কাছে পৌঁছতেই গন্ডগোল শুরু হয়। স্লোগান, পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। দাবি, বিজেপির মিছিল যাওয়ার সময় অভিজিৎ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ‘চোর-চোর’ স্লোগান তোলা হয়। সেই সময় মিছিল থেকে কয়েক জন জুতো নিয়ে চাকরিহারাদের অনশনমঞ্চের দিকে তেড়ে যান বলে অভিযোগ।

মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি ইট-পাটকেলও ছোড়া হয়। ওই ঘটনায় অনশনমঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। এর পরেই অভিজিৎ-সহ বেশ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google