সমগ্র দেশ জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে শিল্প প্রযুক্তিতে

বর্তমানে একটি যুগান্তকারী প্রযুক্তি হিসাবে আবির্ভাব ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তার। তাই দেশে দ্রুত একাধিক খাতে এই প্রযুক্তিটির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। জানাযায় সারা ভারত জুড়ে মূল শিল্পগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
AI

বর্তমানে একটি যুগান্তকারী প্রযুক্তি হিসাবে আবির্ভাব ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তার। তাই দেশে দ্রুত একাধিক খাতে এই প্রযুক্তিটির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। জানাযায় সারা ভারত জুড়ে মূল শিল্পগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার 2023-24 আর্থিক বছরে প্রায় 48 শতাংশে পৌঁছে গিয়েছে। একাধিক শিল্প তাদের দৈনিক কাজকর্মে এই প্রযুক্তিটির ব্যবহার বৃদ্ধি করছে। 2024-25 আর্থিক বছরে দেশের প্রধান শিল্পগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও 5-7 শতাংশ বাড়তে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞেরা।

সূত্রের খবর, এই প্রসঙ্গে টিমলিজ ডিজিটালের ব্যবসায়িক প্রধান কৃষ্ণ ভিজ জানিয়েছেন,”বিভিন্ন খাত জুড়ে প্রায় 75 শতাংশ সংস্থা আগামী বছরের মধ্যে তাদের কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চালু করার বিষয়ে বিশেষ চিন্তা ভাবনা করছেন। এই প্রযুক্তির ব্যবহারের ফলে বিভিন্ন খরচ কমার পাশাপাশি কাজও অত্যন্ত উন্নত হয়ে উঠছে।”

   

অপরপক্ষে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর (BFSI) –এ সবচেয়ে বেশি পরিমাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। 2023-24 আর্থিক বছরে এই শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাডপশান রেট 68 শতাংশে পৌঁছে গিয়েছে। যেখানে রয়েছে টেকনোলজি বা প্রযুক্তি খাত। এই খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের হার 60 থেকে 65 শতাংশে পৌঁছে গিয়েছে। ফার্মা এবং স্বাস্থ্য পরিষেবার শিল্পে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডপশন রেট হয়ে দাঁড়িয়েছে 52 শতাংশ। এফএমসিজি ও রিটেল খাতে এই হার 43 শতাংশ। উৎপাদন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাডপশন রেট 28 শতাংশ, পরিকাঠামো এবং পরিবহণ খাতে এই হার 20-22 শতাংশ। মিডিয়া ও বিনোদনের ক্ষেত্রে এআই অ্যাডপশন রেট গিয়ে পৌঁছেছে 10 থেকে 12 শতাংশে।

তবে অনুমান করা হচ্ছে 2023 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারের আকার ছিল 6 বিলিয়ন মার্কিন ডলার। 2028 সালের মধ্যে এটি 20 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কেট শেয়ারের 60 শতাংশই রয়েছে আইটি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে। আগামী দিনে দেশের প্রধান শিল্পগুলির উপর এই প্রযুক্তিটি বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google