Bank Jobs: অষ্টম শ্রেণি পাশে ব্যাঙ্কে চাকরি, রইল আবেদন পদ্ধতি

রাজ্য কো-অপারেটিভ ব্যাঙ্কে কেবলমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় চাকরির দারুন সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা (Bank Jobs)। সব মিলিয়ে প্রায় ১০০ টির বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যে কোনো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bank Jobs

রাজ্য কো-অপারেটিভ ব্যাঙ্কে কেবলমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় চাকরির দারুন সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা (Bank Jobs)। সব মিলিয়ে প্রায় ১০০ টির বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।  আবেদনের শেষ তারিখ ১৫ মে, ২০২৪।

পদের নাম
Office Attendant

   

মোট শূন্যপদ
১২৫ টি।

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন
এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ১৬,৫০০ টাকা থেকে ৪৪,০৫০টাকা।

বয়সসীমা
১৮ থেকে ৪০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য সরকারি আইন অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। এরপর আবেদনপত্রে পূরণ করা তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদনপত্র সাবমিট করতে হবে। তাই আর দেরি না করে যোগ্য প্রার্থীরা আবেদন করুন আজই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google