Mohun Bagan Coach: হাবাস মনে করিয়ে দিলেন এটিকে জমানার কথা

আরও একবার কলকাতার দলকে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে তুললেন লোপেজ হাবাস (Mohun Bagan Coach Antonio Lopez Habas)। দীর্ঘ কোচিং কেরিয়ারে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল অভিজ্ঞ স্প্যানিশ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Antonio Lopez Habas ATK

আরও একবার কলকাতার দলকে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে তুললেন লোপেজ হাবাস (Mohun Bagan Coach Antonio Lopez Habas)। দীর্ঘ কোচিং কেরিয়ারে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল অভিজ্ঞ স্প্যানিশ কোচের। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে জানালেন এই শহরের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্কের কথা।

চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে চলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-০ গোলে জয় লাভ করেছে সবুজ মেরুন ব্রিগেড। সেমিফাইন্যালের প্রথম লেগে জিতেছিলেন ওডিশা এফসি। ওডিশা জিতেছিল ২-১ গোলে। দুই দলের মধ্যে মাত্র এক গোলের ব্যবধান ছিল এদিনের ম্যাচ শুরু হওয়ার আগে। জেসন কামিন্স প্রথমে গোল করে ঘোচান ব্যবধান। এরপর ৯০+৩ মিনিটে গোল করে বাগানকে ফাইনালে যাওয়ার টিকিট উপহার দেন সাহাল আব্দুল সামাদ।

   

পিছিয়ে থাকার পরেও জয়, ফাইনাল। ফুটবল ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। ইন্ডিয়ান সুপার লিগেও এমন ফলাফল অতীতে হয়েছে। সেমিফাইনালে প্রথম লেগে এটিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে ছিনিয়ে নিয়েছিল জয়।

রবিবারের ম্যাচের পর হাবাস বলেছেন, “কলকাতার সঙ্গে আমার বোধহয় একটা ভালবাসার সম্পর্ক আছে। একেবারে প্রথম দিন থেকেই। বিভিন্ন নামের ক্লাবে, বিভিন্ন মানুষদের সঙ্গে নিয়ে সফল হয়েছি। এ বার মোহনবাগান সুপার জায়ান্টকেও ফাইনালে তুলতে পারলাম। আশা করি তাদের আরও ট্রফি এনে দিতে পারব।”

হাবাস স্রেফ কথার কথা বলেননি। তাঁর কোচিংয়েই ২০১৯-২০ মরসুমে ঘুরে দাঁড়িয়েছিল এটিকে। ২০১৯-২০ মরসুমে কান্তিরাভা স্টেডিয়ামে গিয়ে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছিল ডেভিড উইলিয়ামস-রয় কৃষ্ণাদের এটিকে। বেঙ্গালুরু এফসি জিতেছিল ১-০ গোলে।

ফিরতি পর্বে বাজিমাত করেছিল এটিকে। প্রায় এক সপ্তাহ পর কলকাতায় হয়েছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। এটিকে জিতেছিল ৩-১ গোলে। আশিক কুরুনিয়নের গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরে আসে লাল সাদা ব্রিগেড। সেমিফাইনালে হার্ডল অতিক্রম করার পর ফাইনালেও শেষ হাসি হেসেছিলেন হাবাস।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google