Mohun Bagan SG: আনীশের গোলে এবার জুনিয়র ডার্বি জয় সবুজ-মেরুনের

ফের ডার্বির রঙ সবুজ-মেরুন। চলতি ফুটবল মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল হোক কিংবা রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ, সব ক্ষেত্রেই ...

By Sayan Sengupta

Published:

Follow Us
MOHUN BAGAN SUPER GIANT BEAT EAST BENGAL FC 1-0 AT BANSBERIA SC GROUND

ফের ডার্বির রঙ সবুজ-মেরুন। চলতি ফুটবল মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল হোক কিংবা রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ, সব ক্ষেত্রেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়েছে মেরিনার্সরা।

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলে প্রথম ডার্বিতে পিছিয়ে থেকে ড্র করতে হলেও দ্বিতীয় লেগে জয় নিশ্চিত করে মোহনবাগান ব্রিগেড।

   

যা নিঃসন্দেহে বড়সড়ো পাওনা ছিল সমর্থকদের কাছে। তবে সেখানেই শেষ নয় পরবর্তীতে রিলায়েন্স কর্তৃক আয়োজিত কলকাতা ডার্বিতে ও ইস্ট বেঙ্গলকে ধরাশায়ী করে দেয় বাস্তব রায়ের ছেলেরা। এবার সেই ধারা বজায় থাকল এআইএফএফ এর অনূর্ধ্ব ১৫ লিগে। এবার ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল মোহনবাগান ফুটবল দল। দলের হয়ে একটি মাত্র গোল করেন অনীশ। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে দলের ফুটবলারদের।

ম্যাচের শেষে সেই চিরাচরিত স্টেইন গানের সেলিব্রেশন করতে দেখা যায় ছোটদের। যা সহজেই মন কেড়েছে দলের সমর্থকদের। এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার দিকেই নজর সকলের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google