Loksabha election 2024:মিঠুনকে গদ্দার বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে। তাঁকে গদ্দার বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি এইদিন জনসভা থেকে বলেন, “ওকে রাজ্যসভার সাংসদ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mamata mithun

বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে। তাঁকে গদ্দার বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি এইদিন জনসভা থেকে বলেন, “ওকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। ও এত বড় গদ্দার আমি জানতাম না।” প্রসঙ্গত বিজেপির তারকা প্রচারক হিসেবে প্রচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কিছুদিন আগেই তিনি উত্তরবঙ্গে প্রচার সেরেছেন।

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ” “নিজের ছেলেকে বাঁচাতে আরএসএস দপ্তরে মাথা নিচু করেছিল ও। মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল, বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার চলে গেল আরএসএস অফিসে। ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি।”একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সেই মিঠুনই বিজেপিতে। শুধু তাই নয় ২০২১ সালে বিধানসভা ভোটের আগে গুজব রটেছিল যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মিঠুন হবে পরবর্তী মুখ্যমন্ত্রী!

   

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, “যাঁরা দো আঁশলা, যাঁদের আদর্শ নেই, তাঁদের আমি মানুষ বলে মনে করি না। যারা লড়াই করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি।” এইদিন জনসভা থেকে তিনি সুর চড়ান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google