ভারতে ভয়ানক নৌকাডুবি, মৃত কমপক্ষে ৬

এবার ভয়াবহ নৌকাডুবির মতো ঘটনার সাক্ষী থাকল ভারত। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগরের গন্ডবাল নওগাম এলাকায় ঝিলাম নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেক নাবালকের মৃত্যু হয়েছে বলে খবর। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার ভয়াবহ নৌকাডুবির মতো ঘটনার সাক্ষী থাকল ভারত। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগরের গন্ডবাল নওগাম এলাকায় ঝিলাম নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেক নাবালকের মৃত্যু হয়েছে বলে খবর।

এই বিষয়ে সম্পর্কে ডাঃ বিলাল মোহিউদ্দিন ভাট বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে এখানে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে ৭ জন নাবালক ও ৮ জন প্রাপ্তবয়স্ক সহ ১৫ জন ছিল। ৬ জন ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন, ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো তিনজন নিখোঁজ রয়েছে। বাকি তিনজনকে উদ্ধারের জন্য এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনীর দল এখানে খোঁজ চালাচ্ছে।”

   

অন্যদিকে শ্রীনগরের এসএসপি আশিস কুমার মিশ্র বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে বাকি তিনজনকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা। এনডিআরএফ, এসডিআরএফ, নৌ পুলিশ এবং মার্কোসের ডুবুরিদের উদ্ধার কাজ চালানোর জন্য এখানে আনা হয়েছে।’ 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google