Mohun Bagan SG: ৬০,০০০ সমর্থকের সামনে শিল্ড জিততে চাইছেন থাপা

আর একটা ম্যাচ জয়। মুম্বাই সিটি এফসিকে হারাতে পারলেই লিগ শিল্ড চলে আসবে কলকাতায়। ঘরের মাঠে ট্রফি জয়ের স্বাদ পাবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।     মুম্বাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
anirudh thapa Mohun Bagan

আর একটা ম্যাচ জয়। মুম্বাই সিটি এফসিকে হারাতে পারলেই লিগ শিল্ড চলে আসবে কলকাতায়। ঘরের মাঠে ট্রফি জয়ের স্বাদ পাবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।

   

মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে শিল্ড জয়ের চূড়ান্ত ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকতে পারেন বহু সবুজ মেরুন সমর্থক। ইতিমধ্যে এই ম্যাচের টিকিটের ব্যাপারে রয়েছে আগ্রহ। সমর্থকরা আশা করবেন তাদের প্রিয় দল জিততে পারবে ঘরের মাঠের সমর্থকদের সামনে । মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররাও সেই চেষ্টাই করবেন।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় লাভ করেছিল সবুজ মেরুন দল। ম্যাচ জয়ের অন্যতম কান্ডারি অনিরুধ থাপা। একটি গোল করার পাশাপাশি মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দলের সমর্থকদের মুখে হাসি ফোটাবার জন্য লিগ শিল্ড জিততে চাইছেন।

থাপা বলেছেন, ‘স্পষ্টতই আমাদের তাগিদ বেশি। কারণ আমাদের শিল্ড জয়ের একটি সুযোগ রয়েছে, বিশেষত ঘরের মাঠে এবং সমর্থকদের সামনে। এটাই আমাদের প্রথম লিগ শিল্ড জয় হতে পারে। দলের প্রত্যেকে জানেন এই ম্যাচ কতটা জরুরি হতে চলেছে। ‘

তিনি এরপর বলেছেন, ‘আমাদের ঘরের দর্শক। আমাদের প্রথম লিগ শিল্ড হতে পারে। তাই অবশ্যই ভালো পারফর্ম করার চাপ আছে, ম্যাচ জেতার চাপ আছে। চাপ আছে কারণ সবাই (মোহনবাগান এসজি সমর্থক) আমাদের জয়ের প্রত্যাশা করছে। ৬০ হাজার সমর্থক থাকবে। আমরা জানি এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তাই চাপ সবসময়ই থাকে। আমাদের এটা অনুভব করতে হবে এবং সেটা দিয়েই আমাদের পারফর্ম করতে হবে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google