Hugo Boumous: বুমোসকে নিয়ে জল্পনা দল বদলের বাজারে, ছাড়বেন মোহনবাগান?

আইএসএলের পাশাপাশি এবারের ডুরান্ড কাপে মোহনবাগান সুপারজায়ান্টস দলের সাফল্যের অন্যতম কান্ডারী ছিলেন হুগো বুমোস (Hugo Boumous)। মাঝমাঠের তথা আপফ্রন্টে তার অনবদ্য পারফরম্যান্স যথেষ্ট চাপে ফেলে দিতে পারে প্রতিপক্ষ ...

By Rana Das

Published:

Follow Us
Hugo Boumous

আইএসএলের পাশাপাশি এবারের ডুরান্ড কাপে মোহনবাগান সুপারজায়ান্টস দলের সাফল্যের অন্যতম কান্ডারী ছিলেন হুগো বুমোস (Hugo Boumous)। মাঝমাঠের তথা আপফ্রন্টে তার অনবদ্য পারফরম্যান্স যথেষ্ট চাপে ফেলে দিতে পারে প্রতিপক্ষ দলগুলিকে। সেই সুবাদেই গত মরশুমে অনায়াসেই দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ময়দানের অন্যতম প্রধান।

সেই ধারাই বজায় থেকেছে এই সিজনে। তারপর একের পর এক দলকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট সক্রিয়তা দেখায় এই ফুটবল দল। কিন্তু প্রথম লেগের শেষটা খুব একটা ভালো থাকেনি সবুজ-মেরুনের। হুয়ান ফেরেন্দোর জামানায় পরপর তিনটি ম্যাচ হারতে হয়েছিল তাদের। পরবর্তীতে বদল করা হয় দলের কোচ।

   

পুরোনো‌ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে‌ চলে আসে দায়িত্ব। দ্বিতীয় লেগে এই কোচের হাত ধরে ফের ছন্দে ফেরে সবুজ-মেরুন। কিন্তু জনি কাউকোর প্রত্যাবর্তন হওয়ার পর থেকেই মোহনবাগান দলে অনিশ্চিত হয়ে পড়েন মরোক্কান তারকা হুগো বুমোস। তাই পরবর্তীতে আইএসএল থেকে আনরেজিস্টার করানো হয় বুমোসকে। তারপরেই নিজের দেশে ফিরে যান এই দাপুটে ফুটবলার।

যা খুব একটা ভালোভাবে নেয়নি দলের সমর্থকরা। আইএসএল থেকে তার নাম সরিয়ে নেওয়া হলেও চুক্তি মত এখনো পর্যন্ত মোহনবাগান দলের ফুটবলার হিসেবেই বিবেচিত হুগো বুমোস। তবে আইএসএলের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল যে বেশ কয়েকটি ফুটবল ক্লাবের তরফ থেকে নাকি নজর রাখা হচ্ছে এই দাপুটে ফুটবলারের দিকে।

যাদের মধ্যে একটা সময় প্রবলভাবে শোনা যাচ্ছিল মুম্বাই সিটি এফসির কথা। তবে বর্তমানে হুগো বুমোসের দিকে নাকি নজর রয়েছে এফসি গোয়া এবং সার্জিও লোবেরার ওডিশা এফসির। বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরশুমে যথেষ্ট ছন্দে রয়েছে এই দুই ফুটবল ক্লাব। মানালো মার্কেজের তত্ত্বাবধানে প্লে-অফে আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এফসি গোয়া।

অন্যদিকে, লিগশিল্ড জয়ের লড়াইয়ে রয়েছে ওডিশা। তবে নতুন মরশুমের জন্য নিজের শক্তি বাড়াতে নাকি হুগো বুমোসকে দলে টানতে চাইছে দুই ফুটবল ক্লাব। তবে বুমোস আদৌ মোহনবাগান ছেড়ে দেশের অন্যকোন ফুটবল ক্লাবে খেলতে চাইবেন কিনা এখন সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google