Kanchan-Sreemoyee: ‘কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের ডিভোর্স হয়ে গেল…!’

Kanchan-Sreemoyee : ‘তাহলে দেখবে কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের ডিভোর্স হয়ে গেল…’ হঠাৎই জনসমক্ষে বরকে হুমকি দিয়ে বসলেন কাঞ্চনের কচি বউ শ্রীময়ী চট্টরাজ। দোলের দিন আবির মেখে সাক্ষাৎকারে বসেছিলেন নতুন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Kanchan-Sreemoyee : ‘তাহলে দেখবে কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের ডিভোর্স হয়ে গেল…’ হঠাৎই জনসমক্ষে বরকে হুমকি দিয়ে বসলেন কাঞ্চনের কচি বউ শ্রীময়ী চট্টরাজ। দোলের দিন আবির মেখে সাক্ষাৎকারে বসেছিলেন নতুন দম্পতি। আদুরে আবেগে কথা বলতে বলতে দোল উপলক্ষ্যে নিজের মায়ের কথা বলছিলেন অভিনেতা। কাঞ্চনের কথায়, ‘আমার মা বলত খেললে আপাদমস্তক দোল খেলবে। ওই খেলব হোলি রঙ দেব না… এই খেলায় উনি বিশ্বাসী নন।’ আর ঠিক মায়ের মতোই নাকি কাঞ্চনের স্বভাব। তিনি যদি মনে করেন তাহলে নাকি রং মাখাবেনই। মারামারি হবে তাও মাখাবেন। পিছু পা হবেন নয়।

আর এই কথাটিই ঠিক মনে ধরেনি শ্রীময়ীর। রেগে মেগে গাল ফুলিয়ে নতুন বউটি বলে বসেছেন, ‘তাহলে দেখবে কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের ডিভোর্স হয়ে গেল…, এই রঙ মাখানোর কারণে’। যদিও বউয়ের এই হুমকিতে কিছু নরম হয়ে যান অভিনেতা। ফের বলেন, কিন্তু এখানে এটা শ্রীময়ীর সঙ্গে করা যাবে না। নায়িকার নাকি একটু অ্যালার্জি আছে। কাঞ্চনেরও একই, অ্যালার্জি আছে। তাই অভিনেতার কথায়, ‘ আমরা যে পেশায় রয়েছি, তাতে তো ছুটি নেই। পেশাদার অভিনেতা হিসাবে আমি এমন দোল খেলব না, যাতে আমার কাজের ক্ষতি হয়।’

   

অর্থাৎ আদতে একেবারেই ডিভোর্সের পরিকল্পনা নেই তাঁদের। সুখে শান্তিতে আদরে আবেগে জমিয়ে সংসারটি করছেন। ২৭ বছরের ছোট সুন্দরী প্রেমিকাকে বিয়ে করা স্পষ্ট ভাষায় কৌতুক হিরো জানালেন, ‘কেন অসমবয়সী, কেন এই কেন সেই? আমার সম্পর্কটা নিয়ে এত কাটাছেঁড়া করার কোনও দরকার নেই। আপনারা আমার কেউ নন এবং এই অপারেশন না করে পাশের বাড়ি, বাঁ নিজের বাড়ি যেখানে ছেলেমেয়েরা দূরদূর করে বাবা-মা’কে তাড়িয়ে দিচ্ছে, যান গিয়ে ক্ষমতা থাকলে সেটা আটকান।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google